• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত

টি-টোয়েন্টিতে ব্যাটারদের জন্য আরো সুবিধা আনল আইসিসি/দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ৩৭০ পঠিত
আপডেট: শনিবার, ৮ জানুয়ারী, ২০২২

-টোয়েন্টি ক্রিকেটের আইনে বদল আনছে আইসিসি। এই নিয়মের ফলে বোলারদের থেকে ব্যাটারদেরই বেশি সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। আন্তর্জাতিক ম্যাচে এতদিন স্লো ওভার রেটের কারণে ম্যাচের পর জরিমানা ও নিষেধাজ্ঞার মতো শাস্তি দিয়েছে আইসিসি। নিয়মটি পাল্টে এখন থেকে টি-টোয়েন্টিতে নতুন নিয়ম চালু করা হয়েছে। নতুন নিয়মে টি-টোয়েন্টি ক্রিকেটে মন্থর বোলিংয়ের জন্য সেই ম্যাচের মাঝেই শাস্তি দেওয়া হবে বোলিং দলকে। এখন থেকে কোনো দল যদি নির্ধারিত সময়ের মধ্যে ইনিংসের শেষ ওভার শুরু করতে না পারে তাহলে বাকি ওভারের সময় ৩০ গজের বাইরে একজন ফিল্ডার কম রাখতে হবে তাদের। সে ক্ষেত্রে ব্যাটারদের কাছে বাড়তি সুবিধা থাকবে শেষ দিকে বেশি রান তুলে নেওয়ার। আগে মন্থর ওভার রেটের জন্য ফিল্ডিং দলকে জরিমানা করা হতো। অনেক সময় অধিনায়ককে শাস্তি দেওয়া হতো ম্যাচ খেলতে না দিয়ে। এ ছাড়া আরো একটি নিয়ম আনছে আইসিসি। ইনিংসের মাঝে আইপিএলে যেমন আড়াই মিনিটের একটি জল খাওয়ার বিরতি দেওয়া হয়, আন্তর্জাতিক ম্যাচেও তেমনটাই করা হবে এবার থেকে। ১৬ জানুয়ারি জ্যামাইকাতে ওয়েস্ট ইন্ডিজ এবং আয়ারল্যান্ডের ম্যাচে প্রথম এই নিয়মে খেলা হবে। মেয়েদের ক্রিকেটে এই নিয়মে প্রথম ম্যাচ খেলা হবে ১৮ জানুয়ারি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ