• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পাকিস্তান সীমান্তে রাতভর গোলাবর্ষণ: নতুন করে উত্তেজনা ইরানের সাথে আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ার আহ্বান কাতারের প্রধানমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন এ বছর নয়, জানালেন প্রতিমন্ত্রী বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাসের ভাড়া কিলোমিটার প্রতি ১৭ পয়সা বাড়াল সরকার গ্যাসের চাপ বাড়ায় গতি ফিরছে শিল্পকারখানায় মানবাধিকার সংস্কারে প্রতিশ্রুতি ভঙ্গ, নতুন আইনে শঙ্কা এইচআরডব্লিউর মধ্যপ্রাচ্যে সম্মিলিত নিরাপত্তা ব্যবস্থার ডাক দিলেন কাতারের আমির বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস ৪ শতাংশে নামিয়ে আনল এডিবি পুজোর মরশুমে বিমান ভাড়া নাগালে রাখতে উদ্যোগ কেন্দ্রের

কলাপাড়ায় শিক্ষার্থী হত্যা মামলার আসামিদের শাস্তির দাবিতে মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৬৪ পঠিত
আপডেট: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।।

কলাপাড়ায় শিক্ষার্থী লামিয়াকে ধর্ষণ ও হত্যা মামলার আসামিদের দৃষ্টন্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন গ্রামবাসীরা। শনিবার বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার লালুয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা বাজারে সর্বস্তরের জনগনের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় ঘন্টাব্যাপী কর্মসূচিতে লামিয়ার স্বজনসহ গ্রামের শতাধিক বিভিন্ন শ্রেনীপেশার নারী-পুরুষ অংশগ্রহন করেন। এ সময় লামিয়া হত্যার বিবরন তুলে ধরে কান্না জরিত কন্ঠে বক্তব্য রাখেন তার মা হালিমা বেগম, পিতা বাহার শিকদার সোহেল ও গ্রামের প্রতিবেশি ফয়সাল বিশ্বাস, মো.শাহালম গাজী প্রমুখ। তারা শিক্ষার্থী লামিয়া হত্যা কান্ডের সাথে জরিতদের দৃষ্টন্তমুলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, লামিয়া বালিয়াতলী ইউনিয়নের ছোটা বালিয়াতলী গ্রামের বাসিন্দা বাহার শিকদার সোহেলের মেয়ে। সে ওই ইউনিয়নের শিশুপল্লী একাডেমির ৬ষ্ট শ্রেনীর শিক্ষার্থী ছিলো। তাকে গত ৩০ জনু সোমবার রাতে নিজ বাড়িতে ধর্ষনের পর হত্যা করে গাছে সাথে ঝুলিয়ে রাখার ঘটনা ঘটে। এ ঘটনায় পার্শ্ববর্তী গ্রামের মো.জয়নাল মৃধাকে প্রধান আসামি করে ৪ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে একটি মামলা দায়ের করেন লামিয়ার মা হালিমা বেগম। পুলিশ এ ঘটনায় তিন জনকে গ্রেফতার করেন বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ