• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন সনদ নয়, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিই হোক উচ্চশিক্ষার লক্ষ্য: আমির খসরু নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, এক মন্ত্রীর দায়িত্বে পরিবর্তন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চান কালিগঞ্জের নবাগত ওসি ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতার ভোটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল উচ্চঝুঁকির ১৭ বালাইনাশকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, বাজারে ১,৭৪১ ব্র্যান্ড

দলে জায়গা পেলেন না জাহানারা/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩৪৮ পঠিত
আপডেট: রবিবার, ৯ জানুয়ারী, ২০২২

কমনওয়েলথ গেমস-২০২২ এর নারী বাছাইপর্ব খেলতে শনিবার দেশ ছাড়ার কথা বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দলের। কমনওয়েলথ গেমসের বাছাইপর্ব অনুষ্ঠিত হবে মালয়েশিয়ায়। এই টুর্নামেন্টের জন্য শুক্রবার ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কমলওয়েলথের জন্য ঘোষণাকৃত দলে যায়গা পায়নি নারী দলের অভিজ্ঞ অলরাউন্ডার জাহানারা আলম। জানা গেছে, শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে মূল স্কোয়াডে রাখা হয়নি, তবে তিনি রয়েছেন স্ট্যান্ডবাই খেলোয়াড়ের তালিকায়। তবে বিসিবি বোর্ড থেকে অনুষ্ঠানিকভাবে কিছু না বললেও জানা গেছে সবশেষ জিম্বাবুয়ে সফরে গিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন জাহানারা। বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে গিয়ে কোচ, সতীর্থদের সঙ্গে যে বাজে আচরণ করেছেন, তারই খেরাসত দিতে হয়েছে কমনওয়েলথ গেমসের বাছাইপর্বের দলে জায়গা হারিয়ে। আইসিসি কমনওয়েলথ গেমস-২০২২ এর নারী বাছাইপর্ব জন্য ঘোষিত বাংলাদেশ দল: নিগার সুলতানা জৌতি (অধিনায়ক), রুমানা আহমেদ, সালমা খাতুন, ফারজানা হক, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, রিতু মনি, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, শারমিন আক্তার, লতা ম-ল, সোবহানা মোস্তারি, ফারিহা ইসলাম, সানজিদা আক্তার ও সুরাইয়া আজমিম। স্ট্যান্ডবাই: জাহানারা আলম, নুজহাত তাসনিয়া ও খাদিজা-তুল-কুবরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ