• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন সনদ নয়, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিই হোক উচ্চশিক্ষার লক্ষ্য: আমির খসরু নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, এক মন্ত্রীর দায়িত্বে পরিবর্তন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চান কালিগঞ্জের নবাগত ওসি ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতার ভোটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল উচ্চঝুঁকির ১৭ বালাইনাশকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, বাজারে ১,৭৪১ ব্র্যান্ড

কচুয়ায় বিআরটিসি বাসের ধাক্কায় ট্রাক্টরের ২ সহকারী’র মৃত্যু/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩৬৯ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২

চাঁদপুরের কচুয়ায় আবারো বিআরটিসি বাসের ধাক্কায় সজীব (২০) ও আতিক (১৫) নামের টাক্ট্ররের দুই সহকারী নিহত হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে কচুয়া-গৌরিপুর-সাচার সড়কের শিমুলতলী নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার বুধুন্ডা গ্রামের সেলিম মিয়ার ছেলে সজীব হোসেন ও সাচার গোপিরদিঘীর পাড় গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আতিক।

আহত ট্রাক্টর চালক মেহেদী হাসান জানান, বেলা ১১টার দিকে সাচার থেকে তেগুরিয়ার উদ্দেশ্যে ট্রাক্টরটি নিয়ে যাওয়ার পথিমধ্যে শিমুলতলী এলাকায় পৌছালে ঢাকা থেকে লক্ষ্মীপুরগামী একটি অজ্ঞাত বিআরসিটি বাস আমাদেরকে বাকসরলীকরণ ওভারটেক করতে গিয়ে পিছন থেকে ধাক্কা দিযে চলে যায়।

এতে ট্রাক্টরটি পাশ^বর্তী ডোবায় পড়লে সজীব ও আতিক ঘটনাস্থলেই নিহত হয়। এবং চালক মেহেদী হাসান ও ট্রাক্টরের মালিক ফুল মিয়া গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন ছুটে এসে নিহত ও আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রেরন করে। এদিকে নিহতের বাড়িতে শোকের মাতম বইছে। এবং কচুয়া-সাচার-গৌরিপুর সড়কটি দ্রুত চার লেন করনের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সাচার ইউপি চেয়ারম্যান মনির হোসেন বলেন, কচুয়া-গৌরিপুর-সাচার সড়কটি খুবই ঝুঁকিপূর্ন। এ সড়কে বিআরটিসি বাস চলার যোগ্য না। আমরা চার লেন বিশিষ্ট রাস্তা নির্মানের দাবি করছি।

কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের উদ্ধার করা হয়েছে এবং বাস ও চালককে আটক করা যায়নি। নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ