• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি মানবসেবার অঙ্গীকারে লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনে নতুন নেতৃত্ব কলাপাড়ায় ঘর থেকে ডেকে নিয়ে যুবককে মারধরের অভিযোগ, আহত মা-ছেলে হাসপাতালে

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্টে আহত ২ চোর/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩০৭ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২

এম.জাফরান হারুন,  পটুয়াখালী:: পটুয়াখালীর গলাচিপায় পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়েছে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য। এঘটনায় তাদের শরীরের ৯ ভাগ পুড়ে গেছে।

সোমবার (২৪ জানুয়ারি ) দিবাগত গভীর রাত ৩টার দিকে উপজেলার পানপট্রি ইউনিয়নের গ্রামর্দন গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও পল্লী বিদ্যুৎ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত গভীর রাতে মটবাড়িয়া এলাকার ইদ্রিস হাওলাদার (৩৫) ও পানপট্রি এলাকার নাসির বিশ্বাস (৪৫) নামের ওই দুই চোর গ্রামর্দন গ্রামে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে যায়। প্রথমে তারা একটি ১০ কেভির ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায়। ফের ওই রাতেই ২৫ কেভির ট্রান্সফরমারের সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে তারা আহত হয়ে পড়ে থাকে। পরে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।

এবিষয়ে গলাচিপা থানার ওসি শওকত আনোয়ার জানান, এঘটনায় পল্লী বিদ্যুতের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের গলাচিপা হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ