• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শেষ মুহূর্তে ভেস্তে গেল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি বৈঠক, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন শঙ্কা জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় নিরাপত্তা, সরকারপ্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারকে সময় দেওয়া যাবে না’ বলাদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান নিত্যপণ্যের কর প্রত্যাহার করে জনবান্ধব বাজেট দিয়েছি, মানুষের ভাগ্য বদলাতে চাই’—চকরিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান সিঙ্গাপুর বা কানাডা নয়, আমরা গড়তে চাই আরও ভালো বাংলাদেশ’—কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান সবুজে মোড়াবে কালিগঞ্জ: ৫ কিলোমিটার সড়কের পাশে ১০ হাজার গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা সৌদি আরব থেকে ৪৯,৯৮২ জন বাংলাদেশি হাজির দেশে ফেরা সম্পন্নের পথে শিক্ষায় সর্বোচ্চ বিনিয়োগই উন্নয়নের মূল চাবিকাঠি: শিক্ষা মন্ত্রী

সাংবাদিক বাবলুর মৃত্যুতে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের শোক/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৪৪৯ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২

মোঃ মোজাম্মেল হোসেন বাবু রাজশাহীঃরাজশাহীর সাংবাদিক আব্দুল্লাহ আল মাহমুদ বাবলু ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে ভুগছিলেন তিনি। সাংবাদিক বাবলুর মত্যুতে গভীর শোক প্রকাশ করেছে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব।

মঙ্গলবার সকালে প্রেসক্লাব সভাপতি আবু কাওসার মাখন, সাধরাণ সম্পাদক মোঃ রেজাউল করিম যুক্ত এক বিবৃতিতে এ শোক প্রকাশ করা হয়। বিবৃতিতে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব নেতারা বলেন, আব্দুল্লাহ আল মাহমুদ বাবলু জীবদ্দশায় বেশ সুনামের সাথে সাংবাদিকতা করেছেন। ১৯৮৮ সালে তৎকালীন সাপ্তাহিক সোনার দেশ পত্রিকায় লেখালেখির মাধ্যমে সাংবাদিকতা শুরু হয় বাবলুর। এরপর ১৯৯১ সালে দৈনিক পদ্মার বাণীতে কাজ শুরু করেন তিনি।
আর ১৯৯৪ সালে তিনি নিজেই প্রতিষ্ঠা করেন দৈনিক উপচার পত্রিকা। সাংবাদিক বাবলু ছিলেন পত্রিকাটির প্রতিষ্ঠাতা সম্পাদক। তবে অর্থনৈতিক সংকটের কারণে কিছুদিন পর বন্ধ হয় যায় দৈনিক উপচার। পরবর্তীতে তিনি দৈনিক উত্তরা প্রতিদিন পত্রিকার সম্পাদকের দায়িত্বভার গ্রহণ করেন। তবে ক্যান্সারে আক্রান্ত হওয়ায় চিকিৎসার জন্য সাংবাদিকতা থেকে দূরে থাকতে হয় তাকে। সাংবাদিক বাবলুর মৃত্যুতে মহান এ পেশার অপূরণীয় ক্ষতি হলো। তার আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাও জ্ঞাপন করেন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব গণমাধ্যমকর্মী গন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ