• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
দেশজুড়ে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা, ডিজিটাল সেবায় জোর ইরান ইস্যুতে যুদ্ধ শঙ্কা কমতেই বিশ্ববাজারে তেলের দামে স্বস্তি ঈদে টানা ৭ দিন ব্যাংক বন্ধ, বিশেষ ব্যবস্থায় খোলা থাকবে কিছু শাখা কলাপাড়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি ও ধান বীজ বিতরণ কলাপাড়ায় লবণ পানিতে প্লাবিত ফসলি জমি, সুইজ গেট চালুর দাবী কৃষকদের বাংলাদেশে জিলহজের চাঁদ দেখা গেছে, ২৮ মে পবিত্র ঈদুল আজহা প্রকাশিত সংবাদের প্রতিবাদ,,,,, কুমিল্লা বিভাগ দাবিতে ইতিবাচক প্রধানমন্ত্রীর বার্তা, কৃষি বিশ্ববিদ্যালয়েরও আশ্বাস অর্থনীতি এখনো চাপে, পুরোপুরি ঘুরে দাঁড়াতে লাগতে পারে আরও দুই বছর: অর্থমন্ত্রী পদ্মা নদী থেকে উদ্ধার পাঁচ খুন মামলার প্রধান আসামি ফোরকান মোল্লার মরদেহ

কলাপাড়ায় জেন্ডার ভিত্তিক সহিংসতা বন্ধে সংলাপ/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩০১ পঠিত
আপডেট: শনিবার, ২ এপ্রিল, ২০২২

পটুয়াখালীর কলাপাড়ায় জেন্ডার ভিত্তিক সহিংসতা বন্ধে সংলাপ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান। বিশেষ অথিথির বক্তব্য রাখেন কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান শাহীনা পারভীন সীমা। টিয়ারফান্ড এর সহযোগীতায় ওয়ার্ল্ড কনসার্ণ এ সংলাপ আয়োজন করে। সংস্থার প্রতিনিধি জেমস রাজিব বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংবাদিক মিলন কর্মকার রাজু, ইউপি সদস্য মর্জিনা বেগম, রূপা বেগম, মাওলানা আবদুল আজিজ প্রমুখ।
সভায় প্রজেক্টরের মাধ্যমে গত এক বছরে কলাপাড়ার বিভিন্ন ধরনের জেন্ডার ভিত্তিক সহিংসতার চিত্র উপস্থাপন করেন সংস্থার প্রোগ্রাম  ম্যানেজার সিলভেষ্টার মাইকেল মধু।
উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ণের এক গবেষণায় দেখা যায় গত ১২ মাসে উপজেলার বালিয়াতলী, মহিপুর ও লতাচাপলী ইউনিয়নে ৬৯ ভাগ নারী শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছে। যা প্রত্যক্ষ করেছে ৭৯ ভাগ নারী। এ ছাড়া ৬৯ ভাগ নারী বাল্যবিয়ে ও অগ্রহনযোগ্য অনুশীলন প্রথার বিরুদ্ধে থাকলে তারা এর শিকার হচ্ছে। তিনটি ইউনিয়নে  নারী,শিশু ও স্কুল ছাত্রীদের উপর  এ গবেষণা চালানো হয়।
সভায় আলোচকরা নারী, শিশুসহ সব ধরনের সহিংসতা বন্ধে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান। একই সাথে জেন্ডার ভিত্তিক এ সহিংসতা বন্ধে স্কুল,কলেজ ও গ্রাম ভিত্তিক সচেতনতা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ