• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তারেক রহমান ১০ মার্চ উদ্বোধন করবেন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে জবাবদিহিতার সীমা নির্ধারণে আহ্বান তথ্যমন্ত্রী স্বপনের ভারত মহাসাগরে ইরানের যুদ্ধজাহাজ ডুবি, নিহত অন্তত ৮০ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর কেন্দ্রীয় সিদ্ধান্তে কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক বহিষ্কার কলাপাড়ায় গরু চরানো নিয়ে সংঘর্ষ, গুরুতর আহত ১ কুয়াকাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক,, প্রশাসনে বড় রদবদল: চার মন্ত্রণালয়ে এক বছরের চুক্তিতে নতুন সচিব নিয়োগ রেমিট্যান্সে ভর করে ফের চাঙ্গা রিজার্ভ, ৩৫.৩৩ বিলিয়ন ডলারে উত্তরণ কালিগঞ্জে এমপি রবিউল বাশারকে সংবর্ধনা, রমজানের তাৎপর্য তুলে ধরে দুর্নীতিমুক্ত বাংলাদেশের আহ্বান হাজারীবাগে মেলা প্রতারণা: এক নারী উদ্যোক্তা নয়, সকল অংশগ্রহণকারী ক্ষতিগ্রস্ত

পুলিশ হেফাজতে নিহত রবিউল  ইসলাম এর বাড়িতে গিয়ে সমবেদনা জানালেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের /দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩৭৫ পঠিত
আপডেট: শনিবার, ১৬ এপ্রিল, ২০২২

সাহিদ বাদশা বাবু ,  ::লালমনিরহাটে পুলিশ হেফাজতে রবিউল ইসলামের নিহতের বিষয়ে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও লালমনিরহাট-৩ আসনের সাংসদ জিএম কাদের। নিহত রবিউল ইসলামের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর সময় তিনি এ দাবি জানান।
শনিবার (১৬ এপ্রিল) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার হারাটি কাজির চওড়া এলাকায় পুলিশ হেফাজতে নিহত রবিউল ইসলামের বাড়িতে গিয়ে সমবেদনা জানান কাদের।
এ সময় তিনি নিহত রবিউলের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, পুলিশ হেফাজতে নিহতের বিষয়টি শুধু নিহতের পরিবারের জন্য নয়, সারাদেশের জন্য একটি অশুভ সংকেত। পুলিশ হেফাজতে প্রাণ হারানো খুবই দুঃখজনক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান উদ্দেশ্যই হলো জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। সেজন্য তাদের কর্মকাণ্ডে সবাই সহযোগিতা করতে চায়। কেউ ভুলের ঊর্ধ্বে নয়। যদি কোনো নাগরিক কোনো বিষয়ে অভিযোগ উপস্থাপন করেন তাহলে তা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা প্রয়োজন। কিন্তু তাদের কর্মকাণ্ডে মনে হয়েছে বিষয়টিকে ধাপাচাপা দেয়ার চেষ্টা করেছিল। দায়িত্বশীল অফিসার হিসেবে যদি কোনো সদস্য ভুল করে থাকে তার বিষয়ে ব্যবস্থা নেয়া উচিত। তাহলেই জনগণকে বিক্ষুব্ধ হতে হয় না। ন্যায়বিচার মানুষের অধিকার। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সেজন্য সঠিক তদন্ত করা উচিত, যাতে মনে হয় পুলিশ যা করছে সেটা সঠিক।
এ সময় তিনি পুলিশের বিষয়ে পুলিশের তদন্ত করা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, পুলিশ পুলিশের সহকর্মী হিসেবে তদন্তের ক্ষেত্রে এখানে নিরপেক্ষতা বিঘ্নিত হতে পারে। বিচার বিভাগীয় দায়িত্বরত মানুষকে দিয়ে তদন্ত করলে ভালো হতো।
নিহত রবিউলের পরিবার ও তার সন্তানের ভরণপোষণের জন্য ব্যক্তিগত অর্থ থেকে প্রতি মাসে ৫ হাজারটাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।এসময় জেলা জাতীয় পার্টির সদস্য সচিব জাহিদ হাসান লিমন,সদর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব রুহুল আমিন দুদু,জেলা ছাত্র সমাজের আহবায়ক জাকিরুল ইসলাম জাকির প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ