• মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। নওগাঁর বদলগাছীতে সরিষা ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য/দৈনিক ক্রাইম বাংলা।। মান্দায় গণভোট উপলক্ষে ভ্রাম্যমাণ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে উপজেলা ও পৌর মৎস্যজীবি দলের উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা সহ আলোচনা সভা/দৈনিক ক্রাইম বাংলা।। নওগাঁর মান্দায় ১৩ নং কশব ইউনিয়ন সমবায় দলের পূর্ণাঙ্গ কমিটি চূড়ান্ত অনুমোদন/দৈনিক ক্রাইম বাংলা।। বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল মান্দা উপজেলার আংশিক কমিটির অনুমোদন/দৈনিক ক্রাইম বাংলা।। ঢাকা প্রেসক্লাবের নবনির্বাচিত সদস্যদের শপথ পাঠ অনুষ্ঠিত। নওগাঁয় ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ইকরামুলকে বহিষ্কার/দৈনিক ক্রাইম বাংলা।। পরাণপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিএনপির দোয়া ও শোকসভা/দৈনিক ক্রাইম বাংলা।। মান্দার মৈনম ইউনিয়ন সমবায় দলের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন/দৈনিক ক্রাইম বাংলা।।

পরীমনিকে সশরীরে আদালতে উপস্থিত হতে হবে না/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২২৬ পঠিত
আপডেট: শুক্রবার, ৩ জুন, ২০২২

বনানী থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় পরীমনিকে আপাতত সশরীরে আদালতে উপস্থিত হতে হবে না।

বৃহস্পতিবার (২ জুন) দুপুরে ঢাকার বিশেষ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালত তার শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে এ আদেশ দেন।

এদিন মামলাটি সাক্ষ্য গ্রহণের জন্য ধার্য ছিল। সকালে আদালতে হাজির হন পরীমনি। মামলার বাদী র‌্যাব-১ এর ডিএডি মজিবর রহমানকে জেরা শেষ করেন আসামিপক্ষের আইনজীবীরা। এরপর আদালত আগামী ১৯ জুলাই পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন। গত ১ মার্চ মামলার বাদী র‌্যাব-১ এর কর্মকর্তা মজিবর রহমান সাক্ষ্য দেন।
এদিকে, গত ১২ মে পরীমনির পক্ষে তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির আবেদন করেন। আদালত এ বিষয়ে শুনানির তারিখ ২ জুন ধার্য করেন। এদিন শুনানি শেষে আদালত পরীমনির ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির আবেদন মঞ্জুর করেন। তার পক্ষে আইনজীবী হাজিরা দিবেন।

সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহবুবুল হাসান এসব তথ্য জানান। গত ৫ জানুয়ারি পরীমনিসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

উল্লেখ্য, গত বছর ৪ আগস্ট বিকেলে রাজধানীর বনানীর ১২ নম্বর সড়কে পরীমনির বাসায় অভিযান চালায় র‌্যাব। এ সময় ওই বাসা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে কয়েক দফা রিমান্ডে নেওয়া হয়। ৩১ আগস্ট জামিন পান পরীমনি। পরদিন তিনি কারামুক্ত হন।

এদিকে, গত বছর ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তফা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ