• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২৬-৩১ অর্থবছরের মধ্যে সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের দুদকের অভিযোগের বিষয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দুই যুগ আগের মামলায় ১০৪ বছর বয়সে কারাগারে বৃদ্ধ ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় অভিযুক্তের বাড়িতে পুলিশি নিরাপত্তা দেশে ডেঙ্গুর প্রকোপ: একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু, শনাক্ত ১৫৭১ ২০৩০ বিশ্বকাপ ফুটবলের নিরাপত্তা নিশ্চিত করতে স্পেনের সাথে কাতারের চুক্তি ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের তালিকায় শীর্ষে মালয়েশিয়ার কুচিং মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও আগ্নেয়গিরির ছাই: সংযুক্ত আরব আমিরাতের ফ্লাইট সূচিতে বড় পরিবর্তন মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে: রেলমন্ত্রী ডেঙ্গু মোকাবিলায় তিন মাসের বিশেষ কর্মসূচি: উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

কলাপাড়ায় নিজামপুরী কোস্ট গার্ডেরে অভিযানে ৩ লাখ ১৯ হাজার বাগদাচিংড়ির রেনু জব্দ করা হয়/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৩৬ পঠিত
আপডেট: শুক্রবার, ৩ জুন, ২০২২

কলাপাড়া প্রতিনিধিঃ নিজামপুর কোস্ট গার্ডের একটি অভিযানে বরিশাল কুয়াকাটা মহাসড়কের উমেদপুররে ২৯ টি ড্রাম ভর্তি একটি ট্রাক এবং একটি ব্যাটারি চালিত অটোরিকশা তল্লাশি করে আনুমানিক ৩,১৯,০০০/- পিস গলদা চিংড়ির রেণুপোনা জব্দ করে।
আজ মঙ্গল ৩১/০৫/ ২০২২ তারিখ সন্ধ্যা১০,০৫ ঘটিকার সময় গোপন তথ্য সংবাদের ভিত্তিতে নিজামপুর কোস্টগার্ডের স্টেশান কমান্ডার প্রবীর কুমার রায় নের্তৃত্বে বিসিজি স্টেশান নিজামপুর কর্তৃক এই অভিযান পরিচালনা করেন। এসময় নীলগঞ্জ ইউনিয়নের উমেদপুর এলাকার একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অদ্য অভিযানে উক্ত এলাকার একটি ট্রাক এবং একটি ব্যাটারি চালিত অটোরিক্সা তল্লাশি করে আনুমানিক ৩,১৯,০০০/- (২৯ ড্রাম) পিস গলদা চিংড়ির রেণু পোনা আটক করা হয়। এছাড়া এলাকাবাসীকে জিজ্ঞাসা করা হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় ট্রাকভর্তি এই রেনুপোনা হাজিপুর থেকে বাগেরহাটের ফকির হাটে নিয়ে যাওয়া হচ্ছিল। জব্দকৃত রেনু পোনা পরবর্তীতে মেরিন ফিশারি অফিসার মোঃ আশিক এর উপস্থিতিতে আন্ধারমানিক নদী তে অবমুক্ত করা হয়।
বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের কন্টিজেন্ট কমান্ডার প্রবীর কুমার রায় বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত বাংলাদেশ কোস্টগার্ডের আওতাভুক্ত এলাকা সমূহে আইন-শৃঙ্খলা, অবৈধ মৎস্য রেণু পোনা অভিযান, মাদকদ্রব্য নিয়ন্ত্রন, জন-নিরাপত্তা, বনদস্যুতা ও ডাকাতি দমনের পাশাপাশি বনজ ও প্রানিজ সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্টগার্ড সর্বদা তৎপর রয়েছে এবং ভবিষ্যতেও তাদের এধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ