• সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণ, কলাবাগানে কাজ করতে গিয়ে নিহত ৩ বাংলাদেশি রামিসা হত্যা মামলায় ৫-৭ দিনের মধ্যেই বিচার শেষের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী ভ্যাপসা গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি, ঈদযাত্রায় সাময়িক ভোগান্তি রামিসা হত্যা মামলায় ৫ দিনের মাথায় চার্জশিট, দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়ার প্রস্তুতি রামিসা হত্যার বিচার দ্রুততম সময়েই নিশ্চিত হবে’ — তথ্য উপদেষ্টা জহির উদ্দিন স্বপন রামিসা হত্যা মামলায় ডিএনএ পরীক্ষা সম্পন্ন, রোববারই চার্জশীট দাখিলের সম্ভাবনা খোবাইব হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেপ্তার দেখানো হলো স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম আজ শনিবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে জানিয়েছেন, আওয়ামী লীগ এবং অন্তর্বর্তী সরকারের আমলে স্থানীয় সরকার বিভাগে সংঘটিত অনিয়মের তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। বন্ধ কারখানা চালু ও কর্মসংস্থানে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা বাংলাদেশ ব্যাংকের রামিসা হত্যা মামলায় ফরেনসিক রিপোর্ট হাতে তদন্তকারী কর্মকর্তা, চার্জশিট দাখিলের প্রস্তুতি

পটুয়াখালীর কলাপাড়ায় নিজামপুরে কোস্ট গার্ডেরে অভিযানে ৯ ড্রাম বাগদাচিংড়ির রেনু এবং তিন জনকে আটক করা হয়/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩১৭ পঠিত
আপডেট: রবিবার, ৫ জুন, ২০২২

মো: জাফর ইকবালঃ কলাপাড়া প্রতিনিধিঃ নিজামপুর কোস্ট গার্ডের দক্ষিণ জোনের একটি অভিযানে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় শেখ কামাল ব্রিজ টল প্লাজা থেকে একটি ইঞ্জিন চালিত টমটম তল্লাশি করে আনুমানিক (৯ ড্রাম) গলদা চিংড়ির রেণুপোনা সহ তিন জনকে আটক করা হয়।
আজ শনিবার ০৪/০৬/ ২০২২ তারিখ অদ্য ২১৩০ঘটিকার সময় গোপন তথ্য সংবাদের ভিত্তিতে নিজামপুর কোস্টগার্ডের স্টেশান কমান্ডার প্রবীর কুমার রায় নের্তৃত্বে বিসিজি স্টেশান নিজামপুর কর্তৃক এই অভিযান পরিচালনা করেন। এসময় নীলগঞ্জ ইউনিয়নের কলাপাড়া ব্রিজ সংলগ্ন এলাকার একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অদ্য অভিযানে উক্ত এলাকার একটি ইঞ্জিনচালিত টমটম তল্লাশি করে – (৯ ড্রাম) পিস গলদা চিংড়ির রেণু পোনা সহ তিন জনকে আটক করে। এছাড়া এলাকাবাসীকে জিজ্ঞাসা করা হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় টমটম ভর্তি এই রেনুপোনা পরিবহনে করে বাগেরহাটের ফকির হাটে নিয়ে যাওয়া হচ্ছিল। জব্দকৃত রেনু পোনা পরবর্তীতে মেরিন ফিশারি অফিসার মোঃ আশিক এর উপস্থিতিতে আন্ধারমানিক নদী তে অবমুক্ত করা হয়। এবং আটককৃত তিন জনকে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়।
বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের কন্টিজেন্ট কমান্ডার প্রবীর কুমার রায় বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত বাংলাদেশ কোস্টগার্ডের আওতাভুক্ত এলাকা সমূহে আইন-শৃঙ্খলা, অবৈধ মৎস্য রেণু পোনা অভিযান, মাদকদ্রব্য নিয়ন্ত্রন, জন-নিরাপত্তা, বনদস্যুতা ও ডাকাতি দমনের পাশাপাশি বনজ ও প্রানিজ সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্টগার্ড সর্বদা তৎপর রয়েছে এবং ভবিষ্যতেও তাদের এধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ