Array নতুন গান নিয়ে আসছে আঁখি আলমগীর/দৈনিক ক্রাইম বাংলা। নতুন গান নিয়ে আসছে আঁখি আলমগীর/দৈনিক ক্রাইম বাংলা। – Daily Crime Bangla
  • বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সবুজ ভবিষ্যৎ গড়তে কলাপাড়ায় ২ হাজার ৩৪০টি গাছের চারা বিতরণ নিজের পালিত বলি মহিষের হামলায় প্রাণ গেল কৃষকের, শোকের ছায়া কলাপাড়ায় দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ দফা দাবি: ৩০ কিলোমিটারজুড়ে নজিরবিহীন মানববন্ধন প্রত্যয় আইডিয়াল স্কুলে বর্ণাঢ্য বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কালিগঞ্জে মাছের ঘেরের সামনে যুবকের মরদেহ, জমি-সংক্রান্ত বিরোধে হত্যার অভিযোগ পরিবারের প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকা প্রতিনিধিদলের বৈঠক: উন্নয়ন প্রকল্প, জ্বালানি সহায়তা ও রোহিঙ্গা ইস্যুতে গুরুত্ব হলি আর্টিজান হামলার ১০ বছর: সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে সাতক্ষীরায় জামায়াতের যুববিভাগের সচেতনতামূলক র‍্যালি বেইজিংয়ে শি জিনপিং–তারেক রহমান বৈঠক: বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যাশা বাংলাদেশের উন্নয়নে চীন থাকবে বিশ্বস্ত বন্ধু’—প্রধানমন্ত্রী তারেক রহমানকে শি জিনপিংয়ের আশ্বাস

নতুন গান নিয়ে আসছে আঁখি আলমগীর/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩৩৪ পঠিত
আপডেট: রবিবার, ২৬ জুন, ২০২২

দূরে থাকা প্রিয় মানুষকে নিয়ে ভিন্ন অনুভূতির গান করলেন গায়িকা আঁখি আলমগীর। গানের শিরোনাম ‘পিয়া গিয়েছে দুবাই’। গানটির কথা লিখেছেন ভারতের অনেক জনপ্রিয় গানের গীতিকার প্রিয় চট্টোপাধ্যায়। সুর ও সংগীতায়োজন করেছেন আরেক জনপ্রিয় সংগীত পরিচালক আকাশ সেন। সম্প্রতি ভারতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। ভিন্ন ঘরানার এই গানটি নিয়ে আঁখি আলমগীর অনেকটাই উচ্ছ্বসিত। গানটির ভিডিওতে তিনি নাচেগানে মাতোয়ারা হয়েছেন একঝাঁক তরুণীর সঙ্গে। আঁখি আলমগীর জানালেন, ‘যারা নাচতে পছন্দ করে, এনজয় করতে পছন্দ করে, তাদের খুবই ভালো লাগবে এই গানটি। একটি সুইট সং এটি। যাদের ভালোবাসার মানুষ দূরে থাকে তারা গানটি ফিল করতে পারবে। গানটিকে আমরা কিছুটা অ্যান্ড ড্যান্সের মিশেলে উপস্থাপন করছি শ্রোতাদের কাছে। আমি আশা করছি, শ্রোতা-দর্শকদেরও গানটি ভালো লাগবে।’ ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানিয়েছে, আসন্ন ঈদুল আজহায় গানটির ভিডিও তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ