• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, আইনি পদক্ষেপের ঘোষণা নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে

বাংলাদেশ এখন বিশ্বের ৪১তম বড় অর্থনীতির দেশ/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩২৫ পঠিত
আপডেট: সোমবার, ১৮ জুলাই, ২০২২

বাংলাদেশ এখন বিশ্বের ৪১তম বড় অর্থনীতির দেশ। এ বছর বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৩৯৭ বিলিয়ন ডলার। যদিও গত বছরের ৪০০ বিলিয়ন ডলারের তুলনায় কিছুটা কম। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সর্বশেষ তথ্যে এ চিত্র পাওয়া গেছে। বিশ্বের ৫০টি বৃহত্তম অর্থনীতির দেশের তালিকায় দক্ষিণ এশিয়া থেকে কেবল বাংলাদেশ ও ভারত রয়েছে। ভারত তিন দশমিক তিন ট্রিলিয়ন ডলারের জিডিপি নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে। বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশের তালিকায় এখনো যুক্তরাষ্ট্র প্রথম। দেশটির জিডিপি হচ্ছে ২৫ দশমিক তিন ট্রিলিয়ন ডলার। অন্যদিকে ১৯ দশমিক ৯ ট্রিলিয়ন ডলার নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন। তার পরেই রয়েছে জাপান। দেশটির জিডিপির পরিমাণ ৪ দশমিক ৯ ট্রিলিয়ন ডলার। আইএমএফ এর ভিজ্যুয়াল ক্যাপিটালিস্ট দ্বারা প্রকাশিত পরিসংখ্যানে দেখা যায়, বর্তমানে বিশ্ব অর্থনীতির পরিধি (বৈশ্বিক জিডিপি) ১০০ ট্রিলিয়ন ডলার। ২০২০ সালে জিডিপির পরিমাণ ছিল ৮৮ ট্রিলিয়ন ডলার ও ২০২১ সালে ছিল ৯৪ ট্রিলিয়ন ডলার। আইএমএফ ধারণা করছে, ২০২২ সালের শেষের দিকে বৈশ্বিক জিডিপির পরিমাণ দাঁড়াবে প্রায় ১০৪ ট্রিলিয়ন ডলারে। তবে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ঊর্ধ্বমুখী থাকলেও পুনরুদ্ধার কার্যক্রম প্রত্যাশা অনুযায়ী হওয়ার সম্ভাবনা কম। এর প্রধান কারণ হচ্ছে সাম্প্রতিক সংঘাত, সরবরাহ সংকট, উচ্চ মূল্যস্ফীতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ