• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

পটুয়াখালী মহিপুরে নিজামপুরে কোস্টগার্ড হাতে বন্য শুকরের মাংসসহ এক রাখাইন যুবক আটক/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৯৮ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২

কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর মহিপুরে ৮০ কেজি বন্য শুকরের মাংসসহ রাখাইন চান মং (২২) নামের এক যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বিসিজি স্টেশান নিজামপুর (কোষ্টগার্ড দক্ষিন জোন) এর টহল চলাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে নিজামপুর খেয়াঘাট থেকে তাকে আটক করে। পরে তাকে মহিপুর বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। আটককৃত চান মং পাশ্ববর্তী তালতলী উপজেলার সওদাগর পাড়ার থান তে মং এর ছেলে। এ ব্যাপারে বন্য প্রাণী নিরাপত্তা ও সংরক্ষন আইনে একটি মামলা দায়ের হয়েছে। সে ওই বন্য শুকরের মাংস বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসে বলে মহিপুর রেঞ্জ কর্মকর্তা মো. আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেছেন।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ