• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর ফার্মেসিতে নকল ও ভেজাল ওষুধের ঝুঁকি, নজরদারি জোরদারের দাবি আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায়, বদলাতে পারে মহিলা ও শিশু মন্ত্রণালয়ের নাম হত্যা, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন, যুবসমাজের ন্যায়বিচারের দাবি সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক সশস্ত্র বাহিনী গড়ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবায় অনন্য দৃষ্টান্ত জেডআরএফ, বিশ্বজুড়ে মানবিকতার প্রতীক হওয়ার প্রত্যাশা ডা. জুবাইদার আমিনবাজারের বদলে যাওয়া চেহারা দেখে সন্তুষ্ট প্রধানমন্ত্রী, দেশজুড়ে সবুজায়নের আহ্বান জেডআরএফের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সুনীল মাষ্টারের স্কুল তথা বাউফল ইউনিয়ন চ্যাম্পিয়ন./দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৪৭৭ পঠিত
আপডেট: শনিবার, ৩০ জুলাই, ২০২২

এম.জাফরান হারুন, , পটুয়াখালী:: বাউফল উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২২ এ চ্যাম্পিয়ন হয়েছে ১২ নং বাউফল ইউনিয়ন তথা সুনীল মাষ্টারের স্কুল ১৫৯নং পূর্ব বিলবিলাস সরকারি প্রাথমিক বিদ্যালয়।

বৃহস্পতিবার (২৮ জুলাই ) বিকেল ৪টার দিকে বাউফল শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে (পাবলিক মাঠ) বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

এসময় বাউফল উপজেলার বাউফল ইউনিয়ন তথা ১৫৯নং পূর্ব বিলবিলাস সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কনকদিয়া ইউনিয়ন তথা আয়লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র প্লেয়ারদের অংশগ্রহণে এ ফুটবল ফাইনাল খেলা হয়। এসময় বাউফল ইউনিয়ন তথা সুনীল মাষ্টারের স্কুল ১৫৯নং পূর্ব বিলবিলাস সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫টি গোলের মাধ্যমে আয়লা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হন।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চীফহুইপ ও সংসদ সদস্য আলহাজ্ব আসম ফিরোজ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা পরিষদের সম্মানিত ভাইস-চেয়ারম্যান মোশাররফ হোসেন খান ও মহিলা ভাইস-চেয়ারম্যান মরিয়ম নিশু।

এবিষয়ে ১৫৯নং পূর্ব বিলবিলাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও টিম ম্যানেজার বাবু সুনীল চন্দ্র শীল বলেন, ১২নং বাউফল ইউনিয়ন তথা ১৫৯নং পূর্ব বিলবিলাস সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার পেছনে প্রধান কোচ ওবায়দুল হক কাওসার ভাই ও সহকারি কোচ সাংবাদিক শেখ এম জাফরান হারুন ভাই কঠোর পরিশ্রমের মাধ্যমে ছাত্র প্লেয়ারদের যেভাবে প্রশিক্ষণ দিয়েছেন তা তাদেরই সাফল্য অবদান। আমরা চ্যাম্পিয়ন হয়েছি। এখন পটুয়াখালী জেলার সাথে আমাদের টিম খেলবে। এর আগেও তাদেরই প্রচেষ্টায় পটুয়াখালী জেলায় চ্যাম্পিয়ন হয়ে বিভাগীয় পর্যায় রানার আপ হয়েছি। এবার আশাবাদী ঢাকা পর্যন্ত খেলতে পারব।

এটিমের প্রধান টিম ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন স্থানীয় চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম জাহিদ। তত্ত্বাবধানে ছিলেন ইউনিয়ন যুবলীগের সভাপতি বিকাশ মোল্লা প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ