• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় নিরাপত্তা, সরকারপ্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারকে সময় দেওয়া যাবে না’ বলাদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান নিত্যপণ্যের কর প্রত্যাহার করে জনবান্ধব বাজেট দিয়েছি, মানুষের ভাগ্য বদলাতে চাই’—চকরিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান সিঙ্গাপুর বা কানাডা নয়, আমরা গড়তে চাই আরও ভালো বাংলাদেশ’—কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান সবুজে মোড়াবে কালিগঞ্জ: ৫ কিলোমিটার সড়কের পাশে ১০ হাজার গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা সৌদি আরব থেকে ৪৯,৯৮২ জন বাংলাদেশি হাজির দেশে ফেরা সম্পন্নের পথে শিক্ষায় সর্বোচ্চ বিনিয়োগই উন্নয়নের মূল চাবিকাঠি: শিক্ষা মন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বড় লক্ষ্য: ২০৩০ সালে ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা

খুলে দেওয়া হলো নিউজিল্যান্ডের সীমান্ত/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৭৯ পঠিত
আপডেট: সোমবার, ১ আগস্ট, ২০২২

করোনাভাইরাসের কারণে ২০২০ সালের মার্চে বন্ধ করে দেওয়া হয়েছিল নিউজিল্যান্ডের সীমান্ত।  দীর্ঘদিন পর দেশটির সীমান্ত পুরোপুরি খুলে দেওয়া হলো। অভিবাসন কর্তৃপক্ষ এখন থেকে পর্যটক ভিসা ও স্টুডেন্ট ভিসা যাদের আছে তাদের বরণ করে নিতে প্রস্তুত। খবর বিবিসির। দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন একে ‘অসাধারণ মুহূর্ত’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, এটি ‘সতর্ক প্রক্রিয়ার’ অংশ।খবরে বলা হয়, এখনো পর্যটকদের দুই ডোজ টিকা নিতে হবে। কিন্তু কোনো ধরনের কোয়ারেন্টিন করতে হবে না। দেশটির সমুদ্রসীমাও খুলে দেওয়া হয়েছে। এর মাধ্যমে ক্রুজ শিপ ও বিদেশি বিলাসবহুল ইয়ট এখন থেকে দেশটিতে আসতে পারবে। নিউজিল্যান্ড ফেব্রুয়ারিতে প্রথম পর্যায়ক্রমে সীমান্ত খোলার কথা বলেছিল। ওই মাসেই দেশটি টিকা পাওয়া তার নাগরিকদের অস্ট্রেলিয়া থেকে ফেরার অনুমতি দেয়।  আর অন্য দেশ থেকে নাগরিকদের ফেরার অনুমতি দেয় মার্চে। মে মাসে নিউজিল্যান্ড ৫০টির বেশি দেশের পর্যটকদের স্বাগত জানাতে শুরু করে। সোমবার অকল্যান্ডে চীন বাণিজ্য সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় আরডার্ন বলেন, ‘আমরা, বাকি বিশ্বের সঙ্গে আমাদের জনগণকে নিরাপদ রাখার পাশাপাশি একটি বৈশ্বিক মহামারি মোকাবিলা করছি। কিন্তু মানুষকে নিরাপদ রাখা আয় ও সমৃদ্ধিকে বাড়িয়ে তোলে। করোনাভাইরাস প্রতিরোধে আরোপ করা নানা বিধিনিষেধের কারণে নিউজিল্যান্ডের পর্যটন খাত ব্যাপক ক্ষতির শিকার হয়েছে। ২০২১ সালের মার্চে এ খাত দেশটির জিডিপিতে অবদান রেখেছে মাত্র ২.৯ শতাংশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ