• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মানবসেবার অঙ্গীকারে লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনে নতুন নেতৃত্ব কলাপাড়ায় ঘর থেকে ডেকে নিয়ে যুবককে মারধরের অভিযোগ, আহত মা-ছেলে হাসপাতালে কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরে মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচির উদ্যোগ বিএনপির নিবন্ধিত সহযোগী সংগঠনের স্বীকৃতি দাবিতে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ ও সমাবেশ ঐতিহাসিক শাহী মসজিদের জমি দখলের অভিযোগে মানববন্ধন, প্রশাসনের হস্তক্ষেপ দাবি কলাপাড়ায় পূর্ব বিরোধের জেরে ছোট ভাইয়ের বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, ১০ লাখ টাকার ক্ষতি টেলিটক বিক্রির কোনো পরিকল্পনা নেই, সরকারি মালিকানাতেই থাকবে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে ধাক্কা, পাঁচ মাসে আয় কমেছে ৮ শতাংশ রাজধানীতে থেমে থেমে বৃষ্টি, আরও পাঁচ দিন ভারী বর্ষণের পূর্বাভাস কোচিংয়ে গিয়ে আর ফেরেনি মরিয়ম, ১২ দিনেও মেলেনি সন্ধান

অজোপাড়াগাঁয় ড্রাগন চাষে সফলতা পেয়েছেন এক চাষী/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩১৫ পঠিত
আপডেট: শুক্রবার, ৫ আগস্ট, ২০২২

মো.নাহিদুল হক,কলাপাড়া(পটুয়াখালী)ঃ পটুয়াখালীর কলাপাড়ার অজোপাড়াগাঁয় চাষ হয়েছে ড্রাগনের। আর ফলনও হয়েছে ভাল। কোনটি লাল। আবার কোনটি হলদে রংঙ্গের কিংবা কোনটা সবুজ। প্রতিটি গাছেই ঝুলে রয়েছে অসংখ্য ড্রাগন ফুল আর ফল। উপজেলার বালিয়াতলী ইউনিয়নের কাংকুনীপাড়া গ্রামে মো.মোস্তফা জামান নামের এক চাষী নিজ বাড়িতে প্রথমে এ ড্রাগন চাষ শুরু করেন। এতে তার ব্যয় হয় প্রায় দুই লক্ষ টাকা। কোনো প্রকার রাসায়নিক ঔষধ ছাড়াই ৮ মাসের মাথায় ফল আসে। এ বাগানে তিনশতাধি ড্রাগন গাছ রয়েছে। আর প্রতি বছরই বাগানটিতে যুক্ত করছেন নতুন নতুন প্রজাতির ড্রাগন চারা। তার বাগানের ড্রাগন ফল এখন স্থানীয় বাজারসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি হচ্ছে। বর্তমানে তিনি একটি সমন্বিত কৃষি খামার হিসেবে গড়ে তুলেছেন। এই বাগান থেকে বিপুল পরিমানের অর্থ আয়ের স্বপ্ন দেখছেন ড্রাগন চাষি মোস্তফা।
সরেজমিনে গিয়ে জানা গেছে, নিজরে ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে পরিবারের সদস্যদের উৎসাহ এবং উপজেলা কৃষি বিভাগের পরামর্শে এই ড্রাগনের বাগান গড়ে তুলেন। এর পাশাপাশি কলা, লিচু, পেয়ারা, মাল্টা, পেঁপে, এলাচসহ অন্যান্য ফলের বাগান করে সফলতা পেয়েছেন। এছাড়া রয়েছে মাছের ঘের, গরু ও দেশি মুরগীর খামার। তার সফলতা দেখে ওই ইউনিয়নসহ উপজেলায় একাধিক খামার গড়ে উঠেছে। অনেক বেকার যুবকদের সৃষ্টি হয়েছে কর্মসংস্থান। এদিকে কৃষি সম্প্রসারণ বিভাগ ড্রাগন চাষে নুতন উদ্যোক্তাদের সকল ধরনের কারিগরি সহায়তা করেছেন বলে এই ড্রাগন চাষি মোস্তফা জামান জানিয়েছেন।
কৃষিবিদরা জানান, ড্রাগন ফল হল একটি স্বাস্থ্যকারী ফল। এটি বিদেশি ফল হলেও আমাদের দেশে বর্তমানে বেশ পরিচিত হয়ে উঠেছে। খেতে বেশ সুস্বাদু। স্বাস্থ্যের পাশাপাশি বহুগুনের অধিকারী হওয়ায় এর বেশ চাহিদাও রয়েছে। বিভিন্ন বাসা বাড়িতে অতিথি আপ্যায়নে এখন দেয়া হচ্ছে এই ফল।
ড্রাগন চাষী মোস্তফা জামান বলেন, মাত্র চার একর জমিতে তার নিজ বাড়িতে ২০১২ সালে ড্রাগন চাষ শুরু করেন। এরপর ২০১৮ সালে তিনি বাণিজ্যিক ভাবে ড্রাগন চাষে সফল হয়। বর্তমানে সে সমন্বিত বাগান হিসেবে গড়ে তুলেছেন। তার বাগানে ভিয়েতনামের ড্রাগন (বারি-১) এবং স্থানীয় দেশি প্রজাতির লাল, সাদা, হলুদ এবং গোলাপি এই চার রংয়ের ড্রাগন উৎপাদন হচ্ছে। এর মধ্যে লাল রংয়ের ড্রাগনের চাহিদা রয়েছে সবচেয়ে বেশি। বর্তমানে আরো ৯টি নতুন প্রজাতির ড্রাগন চারা সংগ্রহ করেছেন তিনি। এছাড়া কৃষি খামারে সাগর, অগ্নিসাগর, সবরি, মোঁচাবিহীন লাল রংয়ের একাধিক প্রজাতির কলাগাছ রয়েছে। এতে প্রথম দিকে পটুয়াখালী হর্টিকালচার, উপজেলা কৃষি অফিস সহায়তা করেছেন বলে তিনি জানান।
কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজের সমাজকর্ম বিভাগের প্রভাষক মোস্তাফিজুর রহমান সুজন বলেন, তার ড্রাগন বাগানটি ঘুরে দেখেছি। এই বাগানে সমন্বনিত কৃষি খামার রয়েছে। তবে ড্রাগন চাষে বেশ সফল তিনি। তার এ বাগান ঘুরে দেখলে কৃষিক্ষেত্রে অনেক কিছু শেখা যাবে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এ আর এম সাইফুল্লাহ বলেন, ড্রাগন একটি জনপ্রিয় ফল। এ উপজেলা এসএসবি প্রকল্পের আওতায় সাতটি ড্রাগন বাগান গড়ে উঠেছে। এর মধ্যে মোস্তফা জামানের বাগানটি উল্লেখযোগ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ