• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাসের ভাড়া কিলোমিটার প্রতি ১৭ পয়সা বাড়াল সরকার গ্যাসের চাপ বাড়ায় গতি ফিরছে শিল্পকারখানায় মানবাধিকার সংস্কারে প্রতিশ্রুতি ভঙ্গ, নতুন আইনে শঙ্কা এইচআরডব্লিউর মধ্যপ্রাচ্যে সম্মিলিত নিরাপত্তা ব্যবস্থার ডাক দিলেন কাতারের আমির বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস ৪ শতাংশে নামিয়ে আনল এডিবি পুজোর মরশুমে বিমান ভাড়া নাগালে রাখতে উদ্যোগ কেন্দ্রের তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক সানিসাইড রেলইয়ার্ডের উন্নয়নে ট্রাম্প-মামদানির নতুন সমঝোতা উপনিবেশবাদী শাসন ও বাংলাদেশের রাজনৈতিক রূপান্তর: এক ঐতিহাসিক বিশ্লেষণ এআইয়ের ভুল তথ্যে ইরানের স্কুলে মার্কিন হামলা

হত্যা সহ একাধিক মিথ্যা মামলার হুমকি, এবার সেই বাপ-ছেলের নামে থানায় জিডি/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩৬৪ পঠিত
আপডেট: রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২

এম.জাফরান হারুন, , পটুয়াখালী:: র‌্যাব দিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা মামলা সহ একাধিক মিথ্যা মামলা দিয়ে মোঃ রেজা মোল্লা নামে এক যুবককে হয়রানি করার হুমকির অভিযোগ পাওয়া গেছে এবার সেই সমালোচিত হাইকোর্ট কর্মকর্তা হাচান গাজী ও তার বাবা মতলেব গাজীর বিরুদ্ধে। এতে থানায় জিডি করা হয়েছে।

বাদী মোঃ রেজা মোল্লা (৩০), পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা মৃত আঃ আজিজ মোল্লার ছেলে। আর হুমকিদাতা হাইকোর্ট কর্মকর্তা হাচান গাজী (২৮) একই ওয়ার্ডের বাসিন্দা মোঃ মতলেব গাজীর ছেলে।

জিডিতে উল্লেখ করা হয়েছে যে, বিবাদী হাচান গাজী ও তার বাবা মতলেব গাজী স্থানীয় শালিস বিচারকে কেন্দ্র করে ও পূর্ব শত্রুতার জের ধরে ইংরেজি ৯/৯/২০২২ তারিখ বিকাল অনুমান ৫:৩০ মিনিটের সময় মোবাইল ফোন থেকে ফোন করে র‌্যাব দিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা মামলা সহ একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা সহ বিভিন্ন হুমকি ধামকি ভয়-ভীতি দেখানো হয়। এসময় ফোনে তর্কাতর্কি হলে বিবাদী হাচান গাজী ও বাবা মতলেব গাজী অকথ্য ভাষায় গালিগালাজ করা সহ খুন জখমের হুমকি দেয়া হয়।

জিডির ব্যাপারে বাদী মোঃ রেজা মোল্লা স্বত্যতা স্বীকার করে বলেন, শনিবার (১০ সেপ্টেম্বর ) ওই হুমকির বিরুদ্ধে তাদের বিরুদ্ধে নিজের নিরাপত্তা স্বার্থে বাদী হয়ে থানায় জিডি করেছি। তারা এলাকায় দুষ্টু সন্ত্রাসী প্রকৃতির লোক। তারা শিবিরের সক্রিয় কর্মী। কোনও আইন কানুন মানে না তারা। এবং একসময় চুরিই ছিল তাদের পেশা। যার কারণে একাধিক মামলা সহ জেলহাজত খেটেছেন। এলাকায় বিভিন্ন দুর্নাম বদনাম রয়েছে তাদের। এবং বিভিন্ন মানুষকে বিভিন্ন ভাবে হয়রানি ভোগান্তিতে ফালানোর জন্য তারা কিছু না পেরে মিথ্যা মামলার আশ্রয় নেন। এক কথায় বলা যায় তারা মামলাবাজ।

এব্যাপারে জানতে বিবাদীদের মধ্যে হাইকোর্ট কর্মকর্তা হাচান গাজীর মোবাইল নাম্বারে প্রতিবেদক একাধিকবার কল করলে রিসিভ করে কথা না বলায় কোনও উত্তর পাওয়া যায়নি।

এবিষয়ে বাউফল থানার ওসি আল-মামুন বলেন, রেজা মোল্লা নামে এক যুবক জিডি করেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ