• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পরিবেশ রক্ষায় দায়িত্বের বাইরে গিয়েও কাজ করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের অগ্রাধিকারেই সংস্কার, উন্নয়ন সহযোগীদের সহায়তার আশ্বাস কৃষিকে লাভজনক খাতে রূপান্তরের তাগিদ রাষ্ট্রপতির, গুরুত্ব সংরক্ষণ ও গবেষণায় কালিগঞ্জের মথুরেশপুর জামায়াতের অফিস উদ্বোধন বিমান বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ দেশের চার অভ্যন্তরীণ বিমানবন্দরে কমছে যাত্রী সংখ্যা তিন সিটির উন্নয়নে ৫ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন রসায়নে নোবেল পেলেন জাপান ও ফ্রান্সের দুই বিজ্ঞানী জেট ফুয়েলের দাম বৃদ্ধি: অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটে বাড়তি শারদীয় দুর্গাপূজায় টানা পাঁচদিনের ছুটির ঘোষণা

ইউক্রেনে রুশ পরমাণু হামলার শঙ্কা নেই: যুক্তরাষ্ট্র/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৮৪ পঠিত
আপডেট: রবিবার, ২ অক্টোবর, ২০২২

যুক্তরাষ্ট্র মনে করে, ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না রাশিয়া। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, পুতিন ইউক্রেন আক্রমণের দায়িত্বজ্ঞানহীন একটি সিদ্ধান্ত নিয়েছেন। তবে ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো সিদ্ধান্ত পুতিন নিয়েছেন বলে বিশ্বাস করি না। রাশিয়া ও রুশদের রক্ষার জন্য পরমাণু অস্ত্র ব্যবহারের বিষয়ে সম্প্রতি হুমকি দিয়েছেন ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্ট সতর্ক করে দিয়ে বলেছেন, তার কথা ধাপ্পাবাজি নয়। এদিকে চেচনিয়া অঞ্চলের প্রধান রমজান কাদিরভ বলেছেন, ইউক্রেনে তুলনামূলক কম ধ্বংসাত্মক পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়টি রাশিয়ার বিবেচনা করা উচিত। ইউক্রেনে হামলা শুরুর পর বারবার পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে রাশিয়াকে সতর্ক করে আসছে ওয়াশিংটন। পরমাণু অস্ত্র ব্যবহারের পরিণতি বিপর্যয়কর হবে বলেও মস্কোকে হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। সূত্র : সিএনএন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ