• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর মিঠা পানির মাছে উত্তরবঙ্গের সাফল্য, রাজশাহী এখন দেশের অন্যতম বৃহৎ সরবরাহ কেন্দ্র বিশ্বচ্যাম্পিয়ন এমআইএসটি দলকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা, তরুণ উদ্ভাবকদের পাশে থাকার ঘোষণা সৌদি প্রতিরক্ষা জোটে যোগ মানেই ইরানবিরোধী অবস্থান নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তিন মাস পর আবার এলপিজির দাম বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার ৭০ টাকা বেড়ে ১,৫৯৮ টাকা বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ, দ্রুত দেশে ফেরানোর আশা সরকারের

পুঠিয়ায় কলেজের অধ্যক্ষ সভাপতিকে পিটিয়ে আহত/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩২১ পঠিত
আপডেট: রবিবার, ২ অক্টোবর, ২০২২

রাজশাহী পুঠিয়ায় বানেশ^র শহীদ নাদের আলী  স্কুল এ- কলেজের অধ্যক্ষ সভাপতিকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটির সভাপতি এবং অধ্যক্ষের মাঝে বিরোধ হয়ে আসছে।  রোববার ২ অক্টোবর সকাল সড়ে ৮টায় প্রতিষ্ঠানের অধ্যক্ষ রুহুল আমিনের ভাড়া  করা বাড়ির সামনে এই ঘটনা ঘটে। প্রতিষ্ঠানের সভাপতি মাহাবুর আলম বাবু বলেন, অধ্যক্ষ প্রতিষ্ঠানের কয়েক লাখ টাকা  দুর্নীতি করেছে। তাকে আমি বরখাস্ত করেছি। এ কারণে তিনি বিভিন্ন সময়ে আমাকে হত্যার চেষ্টা করে আসছে। আজ সকালে আমি বানেশ^র হাটের অধ্যক্ষর বাড়ির পাশ দিয়ে সরকার ওয়েল এ- ডাউল মিলে তেল নিতে যাচ্ছিলাম। এমন সময়ে অধক্ষ্য রুহুল আমিন এবং তার স্ত্রী ভাই মিলে আমার ওপর হামলা চালায়। রুহুল আমিনের ভাই আমাকে ধরালো অস্ত্র দিয়ে আঘাত করে। আমার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে তারা পালিয়ে যায়। আমার শরীরে ৮টি সেলাই দেওয়া হয়েছে। আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছি। এ বিষয়ে রুহুল আমিন বলেন, সকালে আমার বাড়ির সামনে এসে সভাপতি চিৎকার এবং আমাকে  গালি দিচ্ছিলেন। আমি তার গালি শুনে বাড়ির নিচে নেমে আসি। এ সময় সভাপতি আমার কলার ধরে মারধোর শুরু করে। আমার স্ত্রী বিয়য়টি দেখতে পেয়ে আমাকে বাঁচাতে এগিয়ে আসেন। এ সময় দুইজনের ধস্তাধস্তি হয়।
এ ব্যাপারে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেন বলেন, দুইপক্ষই থানায় এসেছে। তাদের অভিযোগ দেখে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ