• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

নেপাল ম্যাচের আগে বোনাসের দাবি তুলেছিলেন জামাল ভূইয়ারা/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৯২ পঠিত
আপডেট: বুধবার, ৫ অক্টোবর, ২০২২

কম্বোডিয়া ও নেপালের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলতে জাতীয় ফুটবল দল যখন দেশের বাইরে তখন নেপালের কাঠমান্ডুতে ইতিহাস গড়ে বাংলাদেশ নারী ফুটবল দল। সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে হারিয়ে প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট পরে সাবিনা-স্বপ্নারা।

সাবিনাদের ইতিহাসগড়া মাঠে এক সপ্তাহ পর নেপালের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলে ৩-১ গোলে হেরে যায় বাংলাদেশ পুরুষ ফুটবল দল। নারী ফুটবলাররা পারলেও পুরুষরা পারলো না- চারিদিকে চলে সমালাচনার ঝড়।

দেশে সাবিনাদের নিয়ে মানুষের উল্লাস, তাদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানের কোটি কোটি টাকা পুরস্কার ঘোষণার খবর জামাল ভূঁইয়ার বিদেশে থেকেই জানতে পারে। তাই তো নিজেরাও নেপাল ম্যাচের আগে বাফুফের কাছে বোনাস ঘোষণার চাপ দিকে থাকে।

দলের সঙ্গে থাকা এক কর্মকর্তা জাগো নিউজকে জানিয়েছেন, কম্বোডিয়ার বিপক্ষে ম্যাচ জিতে নেপাল যাওয়ার পর ম্যাচের দিন পর্যন্ত ‘জিতলে কি বোনাস দেবে’ সেটা আগে ঘোষণার জন্য চাপ দিতে থাকেন খেলোয়াড়রা।

টিম ম্যানেজমেন্ট চাপে পড়ে বারবার ঢাকায় ফোন করে বিষয়টি জানান বাফুফের উর্ধ্বতন কর্মকর্তাদের। কিন্তু ঢাকা থেকে খেলোয়াড়দের হাস্যকর দাবিতে কান দেয়নি বাফুফের উর্ধ্বতন কর্মকর্তারা। শুধু এতটুকুই বলা হয়েছিল ‘আগে জিতুক।’

জাতীয় দল নেপালকে হারানোর মতো ম্যাচ খেলতে পারেননি। এই ম্যাচের ফলাফল বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিনকে হতাশ করেছে। প্রতিক্রিয়ায় দেশের ফুটবলের অভিভাবক বলেছেন, ‘আমি খুশি নই দলের পারফমেন্সে। ম্যাচ জিততে যে ইচ্ছা শক্তি দরকার তাতে ঘাটতি ছিল ফুটবলারদের।’এই ম্যাচের পর বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন তার সহকর্মীদের এটাও বলেছেন যে, ‘দলবদল সামনে রেখে জাতীয় দলের ম্যাচ না রাখাই ভালো।’ কারণ, অনেকে মনে করেন, সামনে ফুটবলাদের দলবদল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ