• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

ইউক্রেইনকে ৪০ কোটি ডলারের ত্রাণ সহযোগিতা দিচ্ছে: সৌদি/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৮৩ পঠিত
আপডেট: রবিবার, ১৬ অক্টোবর, ২০২২

ইউক্রেইনকে ৪০ কোটি ডলারের ত্রাণ সহযোগিতা দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব। দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এসপিএ-র বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এসপিএ জানায়, গত শুক্রবার ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ফোন করেছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এ সময় যুবরাজ মধ্যস্থতার প্রচেষ্টা চালিয়ে যাওয়া ও যুদ্ধের তীব্রতা হ্রাস করার ক্ষেত্রে সব ধরনের উদ্যোগে সমর্থন জানানোর বিষয়ে সৌদি আরবের প্রস্তুত থাকার বিষয়টি তুলে ধরেন বলে জানিয়েছে সংবাদ সংস্থাটি। সম্প্রতি সৌদি আরবের নেতৃত্বাধীন বিশ্বের তেল উৎপাদনকারী দেশগুলোর সংগঠন ওপেক প্লাস তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্ত গ্রহণ করছে, যা নিয়ে ঘোর আপত্তি জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেইনে মস্কোর সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় পশ্চিমা দেশগুলো রাশিয়ার তেলের দাম বেঁধে দিয়ে তাদের শাস্তি দেওয়ার চেষ্টা করে, এতেও আপত্তি তুলে সৌদি আরব। এসবের প্রতিক্রিয়ায় সৌদি আরব মস্কোর ‘আজ্ঞাবহ’ হয়ে কাজ করছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। এমন এক পরিস্থিতিতেই জেলেনস্কিকে ফোন করলেন সৌদি যুবরাজ এবং ইউক্রেইনকে বড় অঙ্কের ত্রাণ সহযোগিতা দেওয়ার ঘোষণা দিল তার দেশ সৌদি আরব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ