• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

স্থানীয় আ.লীগ নেতার নির্দেশে হৃদয়ের ওপর হামলা বরগুনায়।

রিপোর্টার: / ৪৯৭ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৬ মে, ২০২০

মোঃজুলহাস মিয়া, বরগুনা প্রতিনিধিঃবরগুনায় ঈদের দিন বিকেলে নদীর তীরে বেড়াতে গিয়ে খুন হওয়া হৃদয়ের ওপর স্থানীয় আওয়ামী লীগের এক নেতার নির্দেশে হামলা হয়েছে বলে জানিয়েছেন ঘটনার প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি। গতকাল ঈদের দিন সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

নাম প্রকাশ না করার শর্তে ঘটনার এক প্রত্যক্ষদর্শী বলেন, গতকাল ঈদের দিন বিকেলে আমি আমার পরিবারের সদস্যদের নিয়ে গুলবুনিয়া পায়রা নদীর তীরে বেড়াতে গিয়েছিলাম। গুলবুনিয়া নদীর তীরে তখন কয়েকশ মানুষের ভিড় ছিল। এ সময় কোনো একটি ঘটনাকে কেন্দ্র করে কিছু মানুষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। হঠাৎ সেখানে উপস্থিত থাকা ৬নং বুড়িরচর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ সভাপতি রফিক কাজি উত্তেজিত ছেলে-পেলেদের হৃদয় ও তার বন্ধুদের ওপর হামলার নির্দেশ দেন। এরপরই ১৫ থেকে ২০ জন হামলাকারী হৃদয়সহ তার বন্ধুদের এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে।
অপর এক প্রত্যক্ষদর্শী বলেন, লাঠি হাতে কিছু উত্তেজিত ছেলেপেলে দেখে আমি আমার পরিবারের সদস্যদের নিরাপদে নিয়ে যাওয়া শুরু করি। তখন আওয়ামী লীগ নেতা রফিক কাজি লাঠি হাতে ছেলেদের উদ্দেশ্যে বলেন, ‘ধর, ওদের ধর’। এরপরই শত শত মানুষের সামনে ওই ছেলেরা বেশ কয়েকটি ছেলেকে পিটিয়ে গুরুতর আহত করে। এরপর আজ খবর পাই আহতদের মধ্যে হৃদয় নামের একজনের মৃত্যু হয়েছে।
গুলবুনিয়ার এক স্থানীয় অধিবাসী বলেন, গোলবুনিয়া ব্লক ইয়ার্ড একটি পর্যটন স্পটে পরিণত হয়েছে। বিশেষ বিশেষ দিবস ছাড়াও এখানে সাধারণ মানুষ অহরহ বেড়াতে আসেন।
তিনি বলেন, এখানে শহর থেকে তরুণ-তরুণীরা ঘুরতে গেলে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রফিক কাজিসহ তার ভাই কনু কাজির ছেলে নোমান, স্থানীয় আলতাফ মৃধার ছেলে হেলাল, লিটন হাওলাদারের ছেলে নয়নসহ আবীর এবং তনিক ও তাদের সহযোগীরা তরুণ-তরুণীদের নানাভাবে হয়রানি করে। এরই ধারাবাহিকতায় হৃদয় হত্যার ঘটনা ঘটে বলেও তিনি জানান।
তবে এ বিষয়ে আওয়ামী লীগ নেতা রফিক কাজির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।
বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান হোসেন বলেন, গতকাল বিকেলের এই ঘটনার পরপরই পুলিশের একাধিক টিম অভিযুক্তদের গ্রেফতার করতে অভিযান শুরু করে। এ অভিযান অব্যাহত রয়েছে।
তিনি বলেন, হামলায় নিহত হৃদয়ের মরদেহ এখন বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। মরদেহের সঙ্গে রয়েছেন তার মা ও বাবা। তাই এ ঘটনায় তারা এখন পর্যন্ত মামলা করতে পারেননি। মরদেহ নিয়ে বরগুনায় ফেরার পর তারা মামলা করবেন।
অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান হোসেন বলেন, হৃদয়ের মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করতে আমরা কঠোর অবস্থানে রয়েছি। আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করতে সক্ষম হবো বলেছ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ