• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

বিএনপি নয়াপল্টনে জড়ো হলে পুলিশ ব্যবস্থা নেবে: স্বরাষ্ট্রমন্ত্রী/ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৯২ পঠিত
আপডেট: শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২

পুলিশের নিষেধ না মেনে যদি ১০ ডিসেম্বর বিএনপি নয়াপল্টনে তাদের কার্যালয়ের সামনে জড়ো হয় তাহলে পুলিশই সে বিষয়ে ব্যবস্থা নিবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। শনিবার দুপুরে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় নতুন ভবনের উদ্বোধনী ফলক উন্মোচন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগসহ সমস্ত রাজনৈতিক ও সামাজিক সংগঠন সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশ করে। বিএনপি বলেছে, তাদের অনেক মানুষ জড়ো হবে, সেজন্য তাদের সুবিধার্থেই পুলিশ কমিশনার সোহরাওয়ার্দী উদ্যান তাদের সমাবেশের জন্য বরাদ্দ করেছিলেন। এজন্য ছাত্রলীগের সম্মেলনের তারিখও পরিবর্তন করা হয়েছে। কিন্তু বিএনপি নাকি সেটি না করে দিয়ে দলীয় কার্যালয়ের সামনে যাবে বলে জানিয়েছে। তারা যদি পুলিশ কমিশনারের নিষেধ না মেনে নয়া পল্টনে তাদের কার্যালয়ের সামনে জড়ো হয় তাহলে পুলিশ কমিশনারই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। ঢাকা শহরকে সচল রাখতে ও আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ কমিশনার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবেন কথাটিও যোগ করেন মন্ত্রী। দলীয় কার্যালয়ে বিএনপির চাল-ডাল মজুতের বিষয়টি আওয়ামী লীগ কিভাবে দেখছে- এ প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চাল-ডাল নিয়ে দলীয় কার্যালয়ে অবস্থান করে নাকি বিএনপি সরকার পতনের ডাক দেবে। এখানে আমাদের বক্তব্য স্পষ্ট, আওয়ামী লীগ কখনও ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসেনি। জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে। অন্যদিকে বিএনপি বন্দুকের নল ঠেকিয়ে ক্ষমতায় এসেছে। তারা এবারও ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসতে নানা অপকৌশল করে যাচ্ছেন। তারা চাল-ডাল মজুত করে কি করে সে বিষয়টি আওয়ামী লীগ দেখছে। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, অ্যাডভোকেট আবদুল মজিদ খান এমপি, হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মুশফিক হুসেন চৌধুরী প্রমুখ। এর আগে থানায় নবনির্মিত চারতলা ভবনের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। পরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য রাখেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ