• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর ফার্মেসিতে নকল ও ভেজাল ওষুধের ঝুঁকি, নজরদারি জোরদারের দাবি আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায়, বদলাতে পারে মহিলা ও শিশু মন্ত্রণালয়ের নাম হত্যা, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন, যুবসমাজের ন্যায়বিচারের দাবি সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক সশস্ত্র বাহিনী গড়ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবায় অনন্য দৃষ্টান্ত জেডআরএফ, বিশ্বজুড়ে মানবিকতার প্রতীক হওয়ার প্রত্যাশা ডা. জুবাইদার আমিনবাজারের বদলে যাওয়া চেহারা দেখে সন্তুষ্ট প্রধানমন্ত্রী, দেশজুড়ে সবুজায়নের আহ্বান জেডআরএফের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান

হরিণের মাথা ও চামড়া উদ্ধার ব্যাগ ভর্তি বরগুনায় 

রিপোর্টার: / ৪৪৮ পঠিত
আপডেট: শনিবার, ৩০ মে, ২০২০

মোঃ জুলহাস মিয়া বরগুনা প্রতিনিধিঃবরগুনার পাথরঘাটায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের সদস্যরা একটি হরিণের মাথা ও দুটি চামড়া উদ্ধার করেছে।

শনিবার সকাল ১০টার সময় পাথরঘাটার হরিণঘাটা বিট কর্মকর্তা পলাশের হাতে তা হস্তান্তর করা হয়েছে।
ভোর রাতে উপজেলার বাদুরতলা খালের পাড় থেকে একটি প্লাস্টিকের ব্যাগে এ গুলো পাওয়া যায়।
কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কমান্ডার লে. মেহেদী হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে উপজেলার বাদুরতলার এলাকায় অভিযান চালিয়ে হরিণের চামড়া ও মাথা পাচার হচ্ছে- এমন গোপন সংবাদে ওই এলাকায় অভিযানে যাই। এ সময় বাদুরতলা খালের পাড় থেকে প্লাস্টিক ব্যাগভর্তি একটি মাথা ও দুটি চামড়া উদ্ধার করা হয়। কোস্টগার্ডের টের পেয়ে পাচারকারিরা পালিয়ে যায কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ