• মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতীয় নির্বাচন স্থগিতের রিট খারিজ: সময় উপযোগী নয় বলে মন্তব্য হাইকোর্টের ঐক্যের আহ্বান তারেক রহমানের: ‘কঠিন লড়াই সামনে, ভাঙন হলে বাড়বে সংকট’” পটুয়াখালী-৪ আসনে নির্বাচন করার ঘোষণা দিলেন মুফতি হাবিবুর রহমান/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে সারের তীব্র সংকটের আশংকা, কৃষকদের ধারণা প্রতিবছরের মতো ডিলাররা কৃত্রিম সংকট দেখাতে পারে/দৈনিক ক্রাইম বাংলা।। “মান্দার আকাশজুড়ে একটাই আকুতি—অসুস্থ দেশনেত্রীকে ফিরে চাই! বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় কলেজ শিক্ষক সমিতির আবেগময় দোয়া মাহফিল”/দৈনিক ক্রাইম বাংলা।। ভোলা জেলার সকল থানার অফিসার ইনচার্জগণের বদলি জনিত বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। জুলাই গণঅভ্যুত্থানে নিহত ১১৪ অজ্ঞাত শহীদের লাশ উত্তোলন শুরু, পরিচয় নিশ্চিতকরণে আন্তর্জাতিক ফরেনসিক দল” পোস্টাল ভোট বিডি অ্যাপে ২ লাখ ২৩ হাজার ৪৭১ প্রবাসী বাংলাদেশির নিবন্ধন সম্পন্ন” ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দুই দেশ,,, জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের পূর্ণ প্রস্তুতি সম্পন্ন—ইসি সচিব আখতার আহমেদ,,

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা জয়ী করুন- আসম ফিরোজ/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৯০ পঠিত
আপডেট: শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২

এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক,পটুয়াখালী।

পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের মাজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামিলীগ ও সহযোগী সংগঠনের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগনের অংশগ্রহনে কর্মীসমাবেশ জনসভায় রুপান্তরিত হয়।

জনসভায় বাউফল উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, মদনপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোঃ শাহজাহান সিরাজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি, সাবেক চীফ হুইপ, পটুয়াখালী-২ আসনের সাংসদ আসম ফিরোজ।

বক্তব্যে তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন। আগুন সন্ত্রাস, নৈরাজ্য বন্ধ করতে এবং দেশের উন্নয়নেরর স্বার্থে তিনি জনগনকে আবারো নৌকা মার্কাকে জয়ী করতে বলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাউফল উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ভাইস- চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন খান। বাউফল উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ সামসুল আলম মিয়া। উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আনিচুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহীম ফারুক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন হাওলাদার, সূর্যমনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু, নওমালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল বিশ্বাস, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও কালাইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম হাজি ফয়সাল আহমেদ মনির মোল্লা, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ শিকদার প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মদনপুরা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মোশারেফ হোসেন। উক্ত সভায় উপজেলা আওয়ামীলীগ, ইউনিয়ন আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ