• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

রামগড়ে আহলে সুন্নাত ওয়াল জামা’আত উপজেলা কাউন্সিল সম্পুর্ণ সভাপতি কামাল উদ্দিন সম্পাদক জামাল/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ৪০০ পঠিত
আপডেট: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২

এমদাদ খান, রামগড় খাগড়াছড়ি প্রতিনিধি।।

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের রামগড় উপজেলা ও যুব কমিটি গঠিত হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামায়াত রামগড় উপজেলা শাখা কতৃক আয়োজিত আলোচনা সভা ও কাউন্সিলের প্রথমে পবিত্র কোরআন তেলোয়াতের মধ্যে দিয়ে বৃহস্পতিবার (২২ ডিসেম্বর ) রাত ৮টায় রামগড় পৌর সভার গর্জনতলিতে খানকায়ে কাদেরিয়া ওয়াজেহিয়া হামিদিয়াতে অনুষ্ঠিত হয়।খাগড়াছড়ি জেলার আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বারের ৪র্থ বারের সফল সাধারণ সম্পাদক এডভোকেট আক্তার উদ্দিন্ মামুনের সঞ্চালনায়
সভা ও কাউন্সিলে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল হাই নিজামি আহলে সুন্নাত ওয়াল জামায়াত রামগড় শাখা, স্বাগত বক্তব্য রাখেন মাওলানা কামাল উদ্দিন খানকায়ে কাদেরিয়া ওয়াজিহিয়া হামিদিয়ার প্রধান খাদেম, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি ও খাগড়াছড়ি পৌর সভার সাবেক পৌর মেয়র আলহাজ্ব মোহাম্মদ রফিকুল আলম। সভায় আরো বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলার আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সহ-সভাপতি মাওঃ আবু তাহের আনসারী, খাগড়ছড়ি জেলা যুব কমিটির সাধারণ সম্পাদক ওমর ফারুক, রামগড় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, বজলুল করিম খানকায়ে কালাডেবা,মাওলানা আব্দুল মান্নান এ সময় রামগড় উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মাওলানা কামাল উদ্দিন কে সভাপতি ও জামাল উদ্দিন কে সাধারণ সম্পাদক, এমদাদুল হক কে সাংগঠনিক সম্পাদক, বজলুল করিম কে অর্থ সম্পাদক করে আংশিক কমিটির ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের যুব কমিটি সভাপতি নুরনবি সাধারণ সম্পাদক মোমিনুল হক সাংগঠনিক সম্পাদক ইউনুছ, অর্থ সম্পাদক হাবিবুর রহমান কে দিয়ে আংশিক কমিটি গঠন করা হয়। সভায় বক্তারা বলেন, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের পথ চলা সকল প্রকারের ফেতনা ফাসাদের ঊর্দ্ধে, এই আকিদায় শিরক বিদয়াতের কোন স্থান নেই এবং আল্লাহ ও রাসূলে পাক (দঃ) এর রাজি খুশির একমাত্র সহজ পথ ও মত আকিদায়ে আহলে সুন্নাত ওয়াল জামায়াত। সুতরাং আল্লাহ পাকের প্রিয় হাবিব সমগ্র বিশ্ব জাহানের জন্য যিনি একমাত্র নেয়ামত ও রহমত, তাজেদারে মদিনা প্রিয় রাসূলে আকরাম (দঃ) এর আদর্শ প্রত্যেকের জীবনে অনুস্বর অনুকরণের মাধ্যমে সকল দলমত উপেক্ষা করে সকলকে ঐক্যবদ্ধ হয়ে মানব সমাজের প্রতিটি স্তরে রাসূলে পাকের সুন্নাহ প্রতিষ্ঠা করাই আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আদর্শ ও উদ্দেশ্য। সভায় রামগড় ও খাগড়াছড়ি জেলা সদরের বিভিন্ন মাদরাসার বিশিষ্ট আলেমে দ্বীন ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ