• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি কার্যালয়ের কাছে পরপর বিস্ফোরণ, গাংনীতে আতঙ্ক সংঘাত নয়, সমঝোতার রাজনীতিতে দেশ এগিয়ে নিতে হবে ঢাকার চারপাশের নদী রক্ষায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সম্মেলনে রোহিঙ্গা সংকট ও জাতীয় স্বার্থকে গুরুত্ব দেওয়ার কথা জানালেন শামা ওবায়েদ জাতিসংঘে নতুন বাংলাদেশের বার্তা নিয়ে যাবেন প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির জনগণের অধিকার প্রতিষ্ঠায় রাজপথ-সংসদে আন্দোলনের ঘোষণা শফিকুর রহমানের কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন

দক্ষ মানবসম্পদ গড়তে যুগোপযোগী শিক্ষার বিকল্প নেই- এমপি শাওন/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২৫৩ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২

লালমোহন প্রতিনিধি।। ভোলার লালমোহনে মহান বিজয় দিবস -২০২২ একাত্তর রণাঙ্গনের স্মৃতিচারণ অতঃপর বিজয় উল্লাস অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বরে) লালমোহন সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের আয়োজনে টেকনিক্যাল স্কুল ও কলেজের হল রুমে বিজয় উল্লাস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লালমোহন সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রীবাস চন্দ্র দে এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-০৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।

এসময় তিনি বলেন- দক্ষ মানবসম্পদ গড়তে যুগোপযোগী শিক্ষার বিকল্প নেই, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় টেকনিক্যাল স্কুল ও কলেজেটি করা সম্ভব হয়েছে, তা না হলে আমার পক্ষে করা সম্ভব হত না। আমি প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাই।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল।

এসময় লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফখরুল আলম হাওলাদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, পৌর আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, লালমোহন থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ছাত্র -ছাত্রী অবিভাবক ও বিভিন্ন শেণির পেশার লোকজন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ