• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

সুপ্রিমকোর্ট বারের আধুনিক ওয়েবসাইট ও সফটওয়্যার উদ্বোধন/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৬৯ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩

, ১০ জানুয়ারি ২০২৩): স্মার্ট আইনজীবী সমিতি গড়ার লক্ষ্যে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিমকোর্ট বার) আধুনিক ওয়েবসাইট ও সফটওয়্যার উদ্বোধন করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে সমিতির ওয়েবসাইট ও সফটওয়্যার উদ্বোধন করা হয়। এ সময় আইনজীবী সমিতির ভবন নির্দেশিকাও উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ওকালতনামা প্রতিদিন বিক্রির মাসিক বাঁধাই করা বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
আধুনিক ওয়েবসাইট ও সফটওয়্যার উদ্বোধন করেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. নুরুজ্জামান।
সুপ্রিমকোর্ট বার সম্পাদক এডভোকেট আবদুন নূর দুলাল জানান, এই ওয়েবসাইট ও সফটওয়্যারের মাধ্যমে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সদস্যরা বাৎসরিক চাঁদা অনলাইনে বিকাশ ও সোনালী ব্যাংকের মাধ্যমে দিতে পারবেন। এই ওয়েবসাইট ও সফটওয়্যার ব্যবহার করে সমিতির সদস্যরা নিজ নিজ বেনিভোলেট ফান্ড এবং কন্ট্রিবিউটরি বেনিফিট ফান্ডের সর্বশেষ আপডেট মোবাইল ফোনের মাধ্যমে যে কোনো স্থান থেকে দেখতে পারবেন।
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোমতাজ উদ্দিন ফকিরের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে সমিতির সম্পাদক এডভোকেট আব্দুন নূর দুলাল অনুষ্ঠান সঞ্চালনা করেন। এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সোনালী ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যাবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম, অতিরিক্ত এটর্নি জেনারেল মেহেদী হাছান চৌধুরী, সোনালী ব্যাংকের উপ মহাব্যবস্থাপক সুভাষ চন্দ্র দাস, বিকাশের আইন উপদেষ্টা মাজেদুল ইসলাম, সুপ্রিমকোর্ট বার এর সাবেক সম্পাদক ড. বশির আহমেদ ও মমতাজ উদ্দিন আহমেদ মেহেদী, বাংলাদেশ বার কাউন্সিলের কমপ্লেইন্ট এন্ড ভিজিলেন্স কমিটির চেয়ারম্যান সিনিয়র এডভোকেট মোহাম্মদ সাঈদ আহম্মেদ রাজা প্রমুখ অনুষ্ঠানে বক্তৃতা করেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ