• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি মানবসেবার অঙ্গীকারে লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনে নতুন নেতৃত্ব কলাপাড়ায় ঘর থেকে ডেকে নিয়ে যুবককে মারধরের অভিযোগ, আহত মা-ছেলে হাসপাতালে

ট্রেনের ছাদে সেলফি তুলতে গিয়ে প্রাণ চলে গেল তরুণের/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২৭০ পঠিত
আপডেট: শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩

মোঃ সেলিম মিয়া, রংপুর প্রতিনিধি।।

রংপুরের বদরগঞ্জে চলন্ত ট্রেনের ছাদে উঠে সেলফি তুলতে গিয়ে এক তরুণের মৃত্যু হয়েছে। মৃত্যু তরুণ মিজানুর রহমান(১৮) বাড়ি রংপুরের তালুক উপাসু মাহিগন্জ এলাকায়।

এ ঘটনায় আরও এক তরুণ নিখোঁজ রয়েছে। শুক্রবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বদরগঞ্জ স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বদরগঞ্জ রেল স্টেশনের ইনচার্জ আবু বক্কর সিদ্দিক জানান,পার্বতীপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী ট্রেনটি বদরগঞ্জ রেল স্টেশনে পৌঁছালে দুই তরুণ ছাদে উঠে সেলফি ও লাফালাফি করতে গিয়ে ঘুনটি ঘর অতিক্রমের সময় ডিস লাইনের তারে লেগে ছিটকে পড়েন। এ সময় একজন ট্রেনের নিচে পড়ে তার একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায়। পরে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। অপর তরুণের খোঁজ এখনো পাওয়া যায়নি।

রংপুর রেল স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রহিম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গেছে।

অন্যদিকে বদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমা জানান,আমরা একজনের মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি। তার নাম-পরিচয় পেয়েছি। অন্য আরেকজনের মৃত্যুর বিষয়টি এখনো নিশ্চিত না কোন সন্ধান এখনো পাইনি সন্ধ্যানে চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ