• বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান নিত্যপণ্যের কর প্রত্যাহার করে জনবান্ধব বাজেট দিয়েছি, মানুষের ভাগ্য বদলাতে চাই’—চকরিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান সিঙ্গাপুর বা কানাডা নয়, আমরা গড়তে চাই আরও ভালো বাংলাদেশ’—কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান সবুজে মোড়াবে কালিগঞ্জ: ৫ কিলোমিটার সড়কের পাশে ১০ হাজার গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা সৌদি আরব থেকে ৪৯,৯৮২ জন বাংলাদেশি হাজির দেশে ফেরা সম্পন্নের পথে শিক্ষায় সর্বোচ্চ বিনিয়োগই উন্নয়নের মূল চাবিকাঠি: শিক্ষা মন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বড় লক্ষ্য: ২০৩০ সালে ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা স্বর্ণ ও স্বর্ণালংকার খাতে কর-ভ্যাট কমানোর প্রস্তাব ইরানের তেল অবকাঠামো দখলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

নোয়াখালীর কবিরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২৬০ পঠিত
আপডেট: শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩

ম.ব.হোসাইন নাঈম,

স্টাফ রিপোর্টারঃ

নোয়াখালীর কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের পশ্চিম সোনাদিয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে সাইমা ইসলাম নামে (১৮ মাস) বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার (২১ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার পশ্চিম সোনাদিয়া গ্রামের আবদুল হকের বাড়ির পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সাইমা ইসলাম উপজেলার ঘোষবাগ ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের দক্ষিণ সোনাদিয়া গ্রামের কামাল উদ্দিনের মেয়ে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, প্রতিদিনের ন্যায় সকাল ১০টার দিকে নিজেদের বাড়ির আঙ্গিনায় খেলা করছিল সাইমা। এরপর বেলা সাড়ে ১০টার দিকে বাড়ির লোকজনের অজান্তে ঘরের পাশ্ববর্তী পুকুরে পড়ে ডুবে যায় সে। দীর্ঘসময় তাকে দেখতে না পেয়ে খোঁজ করতে থাকে পরিবারের লোকজন। একপর্যায়ে বেলা ১১টার দিকে বাড়ির পুকুরের মধ্যে তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে বাড়ির লোকজন। পরে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওসি আরো জানায়, কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়না তদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ