• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শেষ মুহূর্তে ভেস্তে গেল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি বৈঠক, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন শঙ্কা জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় নিরাপত্তা, সরকারপ্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারকে সময় দেওয়া যাবে না’ বলাদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান নিত্যপণ্যের কর প্রত্যাহার করে জনবান্ধব বাজেট দিয়েছি, মানুষের ভাগ্য বদলাতে চাই’—চকরিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান সিঙ্গাপুর বা কানাডা নয়, আমরা গড়তে চাই আরও ভালো বাংলাদেশ’—কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান সবুজে মোড়াবে কালিগঞ্জ: ৫ কিলোমিটার সড়কের পাশে ১০ হাজার গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা সৌদি আরব থেকে ৪৯,৯৮২ জন বাংলাদেশি হাজির দেশে ফেরা সম্পন্নের পথে শিক্ষায় সর্বোচ্চ বিনিয়োগই উন্নয়নের মূল চাবিকাঠি: শিক্ষা মন্ত্রী

ঘোড়াঘাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে টিন ও চেক বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২৭২ পঠিত
আপডেট: সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি।।

দিনাজপুরের ঘোড়াঘাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউ টিন,চেক,চাল ও নগদ ্অর্থ ও কম্বল বিতরণ করা হয়েছে।
৩০ জানুয়ারী সোমবার বিকেল ৩টায় দিনাজডুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদকের সার্বিক তত্তাবধানে ও নির্দেশনায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের তাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা ্অধিদপ্তরের বরাদ্দ এ সব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
প্রতিটি ক্ষতি গ্রস্থ পরিবারকে ৯ ফুট বিশিষ্ট ১ বান্ডিল ৮টি ঢেউ টিন,৩০ কেজি চাল,৩ হাজার টাকার চেক,নগদ ২ হাজার টাকা ও ৩ পিচ করে ১০০ পিচ কম্বল বিতরণ করা হয়।
এ সব ত্রাণ সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী ্অফিসার মোঃ রাফিউল আলম। এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আজিজুর রহমান,৪ নং ঘোড়াঘাট ইউপি চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামন ভুট্টু,উপজেলা কৃষক লীগের সভাপতি ও ঘোড়াঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম আকাশ প্রমুখ।
২৯ জানুয়ারী রোববার বিকেলে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ৪ নং ঘোড়াঘাট ইউপি চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামন ভুট্টুর উদ্যোগে চাল ডালসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ ছাড়াও একই দিন বিকেলে উপজেলার ৩ নং সিংড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য মোঃ মফিজল ইসলামের নেতৃত্বে স্বেচ্ছাসেবী যুবকরা চাল ডালসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করে ।
তারা ইউপি সদস্য মোঃ মফিজল ইসলামের নেতৃত্বে স্বেচ্ছাসেবী মোঃ রুহুল আমিন,মোঃ আলম,মোঃ আবুল হোসেন ও জুয়েল রানা সহ এলাকার যুবকরা।
৮ নং ওয়ার্ডের বিভিন্ন গ্রাম থেকে বাড়ি বাড়ি গিয়ে প্রায় নগদ টাকা,চাল উত্তোলন করে প্রায় ১০ মণ চাল,সয়াবিন তেল,পিঁয়াজ, রসুন,ঝাল মরিচ সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেন তারা।
ঘোড়াঘাট উপজেলার খোদাদপুর চুনিয়াপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে ২ জন খুন হয়। নিহতের পরিবার ৫ জনকে আসামি করে মামলা করে। পুলিশ ও র্যাব অভিযান চালিয়ে প্রধান আসামিসহ ৪ জনকে আটক করে। এরই জের ধরে বাড়ি ঘরে অগ্নিসংযোগ, বাড়ি ঘর ভাঙচুর, প্রয়োজনীয় জিনিসপত্র লুট এবং গরু ছাগল চুরির ঘটনা ঘটে। এতে প্রায় ১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ক্ষতিগ্রস্থরা। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ