• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর ফার্মেসিতে নকল ও ভেজাল ওষুধের ঝুঁকি, নজরদারি জোরদারের দাবি আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায়, বদলাতে পারে মহিলা ও শিশু মন্ত্রণালয়ের নাম হত্যা, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন, যুবসমাজের ন্যায়বিচারের দাবি সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক সশস্ত্র বাহিনী গড়ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবায় অনন্য দৃষ্টান্ত জেডআরএফ, বিশ্বজুড়ে মানবিকতার প্রতীক হওয়ার প্রত্যাশা ডা. জুবাইদার আমিনবাজারের বদলে যাওয়া চেহারা দেখে সন্তুষ্ট প্রধানমন্ত্রী, দেশজুড়ে সবুজায়নের আহ্বান জেডআরএফের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বকাপ বিজয়ী হওয়া নিউইয়র্ক আর্জেন্টিনা সমর্থকদের ভূরিভোজের আয়োজন/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ৩৫৯ পঠিত
আপডেট: বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩

ম.ব.হোসাইন নাঈম,নোয়াখালী প্রতিনিধি।।

আর্জেন্টিনা ১৯৮৬ সালের পর ফুটবল কাতার বিশ্বকাপ২০২২ বিজয়ী হওয়া আমেরিকার নিউইয়র্ক আর্জেন্টিনা সমর্থকরা ভূরিভোজের আয়োজন করেন।

গতকাল মঙ্গলবার (৭ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিউইয়র্কের ব্রুকলিনের ফুল্টনে কোয়ালিফাইড কন্সট্রাকশনের সত্ত্বাধিকারী বৃহত্তর নোয়াখালী সোসাইটির যুগ্ম-সম্পাদক রুবেল চৌধুরী ও মো: সাহাব এর উদ্যোগে ৫০০লোকের খাবারের ব্যবস্থা করা হয়েছে।

ভূরিভোজের আয়োজনে সার্বিক পরিচালনার দ্বায়িত্বে ছিলেন নিউইয়র্কের সাংস্কৃতিক ব্যক্তিত্ব খ্যাত কনক চৌধুরী, সুমন হক, আবু তাহের । অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলো স্থানীয় বাঙ্গালী কমিউনিটির গন্যমান্য ব্যক্তি বর্গ।

পরিচালনার কমিটির অন্যতম সদস্য কনক চৌধুরী জানান, অনেক আগেই এ আয়োজন করার কথা ছিলো। আমাদের এই অনুষ্ঠানটি ছিলো মূলত আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী হলে উটের মাংস দিয়ে ভূরিভোজের আয়োজন হবে, কিন্তু অনেক চেষ্টা করেও উটের মাংস সংগ্রহ করতে না পারায় দেরি হয়েছে।

অনুষ্ঠানে অংশ গ্রহণ কারীরা জানান , মেসির হাতেই বিশ্বকাপটি উঠেছে। তাই আজকে পাঁচ শতাধিক মানুষের জন্য ভূরিভোজের আয়োজন করা হয়েছে। সদ্য সম্পর্ন হওয়া বিশ্বকাপ ফুটবল খেলা চলাকালীন সময়েও কোয়ালিফাইড কন্সট্রাকশন এর পক্ষ থেকে ফুটবল প্রেমিদের খেলা দেখানোর বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছিলো। তারা বরাবরই বাঙালি কমিউনিটির সাথে কাজ করে যাচ্ছে। আমরা আশাবাদী তাদের এই ধরনের উদ্যোগ সব সময় অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কাতার ফিফা বিশ্বকাপ-২০২২ জিতে নিল আর্জেন্টিনা।
কাতার বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে হারিয়ে ১৯৮৬ সালের পর বিশ্বকাপের শিরোপা বিজয়ী আর্জেন্টিনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ