• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

তিস্তার চরে কুমড়া চাষ, মুখে সফলতার হাসি/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২৯৭ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩

সেলিম মিয়া, রংপুর প্রতিনিধি।।

তিস্তা নদীর চরে বালুকাময় জমিতে ফসল ফলানোর চিন্তা খুব একটা ফলপ্রসু নয়। তাই দীর্ঘদিন ধরে পতিত ছিল রংপুরের গংগাচড়া উপজেলার তিস্তা অববাহিকার চরগুলো। অনাবাদি হওয়ার কারণে এ চরগুলোর কোনো খোঁজখবর রাখেননি জমির মালিকরাও।

তবে আশপাশের ভূমিহীন মানুষরা এ চরের জমিতে মিষ্টি কুমড়া উৎপাদন করে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন। তাদের প্রচেষ্টায় গংগাচড়ার ৬টি চরে এখন মিষ্টি কুমড়ার চাষ হচ্ছে। ধু-ধু বালুচরে যতদুর চোখ যায় সমস্ত চর জুড়ে এখন সবুজ কুমড়া গাছের ফাঁকে ফাঁকে সোনালী মিষ্টি কুমড়ার সমারোহ।

বন্যায় তিস্তার চরের মানুষ হতাশাগ্রস্ত থাকলে খরা মৌসুমে তাদের মুখে থাকে নিতান্তই হাসি। তিস্তার চর যখন সবুজ শ্যামল ফসলে ভরে ওঠে তখন তিস্তাপাড়ের মানুষের মুখে ফুটে ওঠে সফলতার হাসি।

উপজেলার মহিপুর,লক্ষীটারি, কোলকোন্দ ও নোহালী ইউনিয়নের তিস্তার চরে সরেজমিনে গিয়ে দেখা যায় একরজুড়ে সবুজ শ্যামল মিষ্টি কুমড়ার ক্ষেত। কৃষাণ-কৃষাণীরা মিষ্টি কুমড়ার ভাল ফলনের আশায় শীত উপেক্ষা করে শ্রম দিয়েই যাচ্ছেন কুমড়া ক্ষেতে। কুমড়ার পাশাপাশি পেঁয়াজ, ভুট্টাসহ শাকসবজি আবাদে ব্যস্ত সময় অতিবাহিত করছেন চরাঞ্চলের কৃষকেরা।

কুমড়া ক্ষেতে কাজ করা জহুরা বেগম জানান, তিস্তার চরে কম খরচে লাভজনক ফসল হচ্ছে এই কুমড়া।আর্থিক চাহিদা মেটাতে এখন অনেকেই কুমড়া চাষে এগিয়ে আসছে।

উপজেলা কৃষি কর্মকর্তা জানান,শুষ্ক মৌসুমে তিস্তার চরে এখন অনেক ফসলই আবাদ হচ্ছে। চরাঞ্চলে কোনো জমিই এখন আর পতিত থাকে না। চলতি বছরে চর এলাকায় প্রায় ১২০ একর জমিতে মিষ্টি কুমড়ার চাষ হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ