• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর মিঠা পানির মাছে উত্তরবঙ্গের সাফল্য, রাজশাহী এখন দেশের অন্যতম বৃহৎ সরবরাহ কেন্দ্র

ঘোড়াঘাটের আমেনা বেগম হত্যা মামলার প্রধান আসামী দিনাজপুরে গ্রেপ্তার/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৫৫ পঠিত
আপডেট: রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি।।

দিনাজপুরের ঘোড়াঘাটে জমিজমা নিয়ে বিরোধের জেরে আমেনা বেগম (৫০) নামের এক নারীকে ছুরিকাঘাতে হত্যা মামলার প্রধান আসামী মোয়াজ্জেম হোসেন মিন্টুকে (৪৫) গ্রেফতার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ।

২৬ ফেব্রুয়ারী রবিবার বিকেল ৪টায় দিনাজপুর সদর উপজেলার বড় মাঠ এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার ২২ দিন পর মামলার মূল আসামী মোয়াজ্জেম হোসেন মিন্টুকে গ্রেফতার করতে সক্ষম হলো পুলিশ।

গত ৪ ফেব্রুয়ারী জমিজমা নিয়ে বিরোধের জেরে আমেনা বেগম (৫০) নামের এক নারীকে ছুরিকাঘাত করে হত্যা করে তারই প্রতিপক্ষ মোয়াজ্জেম হোসেন মিন্টু সহ তার লোকজন।

নিহত আমেনা বেগম উপজেলার সিংড়া ইউনিয়নের বারপাইকেরগড় গ্রামের সেকেন্দার আলীর স্ত্রী। ঘটনার দিনগত রাতেই নিহতের স্বামী বাদী হয়ে ঘোড়াঘাট থানায় ৬ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করে। মামলায় অজ্ঞাত আরো ৬ থেকে ৭ জনকে আসামী করেন তিনি। ঘটনার পরপরেই পুলিশ এজাহারনামীয় সাখাওয়াত হোসেনকে (৪০) গ্রেপ্তার করে।

মামলার তদন্ত কর্মকর্তা ঘোড়াঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাফ্ফর রহমান বলেন, প্রধান আসামীকে গ্রেফতারের জন্য আমরা ঘটনার পর থেকেই তথ্য প্রযুক্তির ব্যবহার সহ সোর্সিং করে আসছিলাম। তবে আসামী বেশ চতুর হওয়ায় সে মাঝে মাঝেই নিজের অবস্থান পরিবর্তন করত। ফলে একাধিকবার সে আমাদের হাতের নাগালে আসলেও তাকে আমরা গ্রেফতার করতে ব্যর্থ হয়েছি।

ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু হাসান কবির বলেন, রবিবার সকালে আমরা জানতে পারি মামলার মূল এবং প্রধান আসামী দিনাজপুর শহরে অবস্থান করছে। সাথে সাথেই আমাদের একাধিক আভিযানিক দল সেখানে উপস্থিত হয়। বিকেলে তাকে আমরা গ্রেফতারে সমর্থ হই। গ্রেফতারকৃত আসামীকে ২৭ ফেব্রুয়ারী সোমবার দিনাজপুরের আদালতে উঠানো হবে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আমরা আসামীকে রিমান্ডে নেওয়ার আবেদন করবো।

তিনি আরো বলেন, এই মামলায় এখন পর্যন্ত দুজন আসামী গ্রেফতার হলো। এজাহারনামীয় পলাতক আরো চার আসামীকে দ্রুত গ্রেফতার করতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ