• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় নিরাপত্তা, সরকারপ্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারকে সময় দেওয়া যাবে না’ বলাদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান নিত্যপণ্যের কর প্রত্যাহার করে জনবান্ধব বাজেট দিয়েছি, মানুষের ভাগ্য বদলাতে চাই’—চকরিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান সিঙ্গাপুর বা কানাডা নয়, আমরা গড়তে চাই আরও ভালো বাংলাদেশ’—কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান সবুজে মোড়াবে কালিগঞ্জ: ৫ কিলোমিটার সড়কের পাশে ১০ হাজার গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা সৌদি আরব থেকে ৪৯,৯৮২ জন বাংলাদেশি হাজির দেশে ফেরা সম্পন্নের পথে শিক্ষায় সর্বোচ্চ বিনিয়োগই উন্নয়নের মূল চাবিকাঠি: শিক্ষা মন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বড় লক্ষ্য: ২০৩০ সালে ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা

রোমানিয়া বাংলাদেশিকে ভিসা দেবে ১৫ হাজারেরও বেশি/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৬৪ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩

অনলাইন ডেস্ক।।

ইউরোপের দেশ রোমানিয়া ১৫ হাজারেরও বেশি বাংলাদেশিকে ভিসা দেবে। দেশটির একটি কনস্যুলার প্রতিনিধিদল আগামী ৫ মার্চ ঢাকায় আসবে। তারা মার্চ হতে সেপ্টেম্বর পর্যন্ত ছয় মাস ঢাকায় অবস্থান করবেন। এ সময় ১৫ হাজারেরও বেশি ভিসা দেয়া হবে বলে জানা গেছে।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত এক সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

জানা যায়, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রী বরাবর পুনরায় একটি কনস্যুলার মিশন পরিচালনার জন্য অনুরোধ করে একটি চিঠি পাঠান। তারই পরিপ্রেক্ষিতে রোমানিয়া বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রদান কার্যক্রম পরিচালনার জন্য মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত ঢাকায় একটি সাময়িক কনস্যুলার মিশন পরিচালনার আগ্রহ প্রকাশ করে। এসময়ের মধ্যে তারা ১৫ হাজারেরও বেশি বাংলাদেশি নাগরিককে ভিসা দেবেন।

এর আগে গত বছর রোমানিয়া থেকে একটি কনস্যুলার প্রতিনিধিদল ঢাকায় তিন মাস অবস্থান করে প্রায় ৫ হাজার ৪০০ ভিসা দেয়। ওই মিশন সফলভাবে পরিচালিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রী বরাবর পুনরায় একটি কনস্যুলার মিশন পরিচালনার জন্যে অনুরোধ করেন। তারই প্রেক্ষিতে প্রতিনিধি দল আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ