• সোমবার, ২৫ মে ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫, ধানকাটা শ্রমিকদের বাড়িতে শোকের মাতম ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে নজরুল ছিলেন প্রধান প্রেরণা: রিজভী ঈদযাত্রায় নৌপথে কড়া নিরাপত্তা, দক্ষিণাঞ্চলে কোস্ট গার্ডের বিশেষ টহল জোরদার প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সাক্ষাৎ, অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা ঈদযাত্রায় কমলাপুরে যাত্রীদের ঢল, ট্রেন বিলম্বে ভোগান্তি চরমে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, প্রস্তুতি সম্পন্নের পথে ডিএসসিসি জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পে মধ্যরাতে সন্ত্রাসী হামলা, দুই ঘণ্টা গোলাগুলির পর পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণ, কলাবাগানে কাজ করতে গিয়ে নিহত ৩ বাংলাদেশি রামিসা হত্যা মামলায় ৫-৭ দিনের মধ্যেই বিচার শেষের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী ভ্যাপসা গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি, ঈদযাত্রায় সাময়িক ভোগান্তি

ওটিটি প্ল্যাটফর্ম থেকে সাকিব আল হাসানের বায়োপিক দেখা যাবে/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৪৪ পঠিত
আপডেট: রবিবার, ৫ মার্চ, ২০২৩

অনলাইন ডেস্ক।।

তারকা ক্রিকেটারদের নিয়ে বায়োপিক বানানো চলচ্চিত্রে নতুন কিছু নয়। ভারতের কপিল দেব, মহেন্দ্র সিং ধোনি, শচীন টেন্ডুলকার, আজহারউদ্দীনসহ অনেক কিংবদন্তি ক্রিকেটারের চরিত্র সিনেমায় প্রদর্শিত হয়েছে। তবে এখন পর্যন্ত তেমন কিছু দেখা যায়নি বাংলাদেশে।

এবার হয়ত ক্রীড়াপ্রেমীদের সেই দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। দেশের একটি ওটিটি প্ল্যাটফর্ম থেকে জাতীয় দলের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক সাকিব আল হাসানের বায়োপিক বানানোর চেষ্টা করছে। এজন্য বিশ্বসেরা এই অলরাউন্ডারকে নাকি প্রস্তাবও দিয়েছে কোম্পানিটি।

রোববার (৫ মার্চ) টাইগার পোষ্টারবয় সাকিবের ঘনিষ্ঠ এক সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন। তবে কবে নাগাদ সাকিবের সঙ্গে বায়োপিকের চুক্তি হতে পারে– এ ব্যাপারে কোনো কিছু জানাননি তিনি।

বর্তমানে চট্টগ্রামে বাংলাদেশ দলের সঙ্গে অবস্থান করছেন সাকিব। সোমবার ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিকরা। এরপর সাকিবের নেতৃত্বেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে বাংলাদেশ।

তাই আপাতত মাঠের খেলাতেই বেশি মনযোগী সাকিব। তবে ইংলিশদের বিপক্ষে সিরিজের পরেই হয়ত চুক্তি সারবেন বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের এই সুপারস্টার। সে পর্যন্ত তো ভক্ত-সমর্থকদের অপেক্ষা করতেই হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ