• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর ফার্মেসিতে নকল ও ভেজাল ওষুধের ঝুঁকি, নজরদারি জোরদারের দাবি আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায়, বদলাতে পারে মহিলা ও শিশু মন্ত্রণালয়ের নাম হত্যা, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন, যুবসমাজের ন্যায়বিচারের দাবি সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক সশস্ত্র বাহিনী গড়ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবায় অনন্য দৃষ্টান্ত জেডআরএফ, বিশ্বজুড়ে মানবিকতার প্রতীক হওয়ার প্রত্যাশা ডা. জুবাইদার আমিনবাজারের বদলে যাওয়া চেহারা দেখে সন্তুষ্ট প্রধানমন্ত্রী, দেশজুড়ে সবুজায়নের আহ্বান জেডআরএফের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান

চাটখিলে শিক্ষক সম্মেলন ও নতুন কমিটির শপথ গ্রহণ/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২৬৬ পঠিত
আপডেট: শুক্রবার, ১০ মার্চ, ২০২৩

ম.ব.হোসাইন নাঈম,নোয়াখালী জেলা প্রতিনিধি।।

বাংলাদেশ শিক্ষক সমিতি নোয়াখালীর চাটখিল উপজেলা শাখা শিক্ষক সম্মেলন ও নতুন শিক্ষক সমিতির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯মার্চ) সকাল ১০টা উপজেলা পরিষদ চত্বরে মোঃ মোরশেদ আলমের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক লুৎফুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী -১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম , উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও একটিভ ফাউন্ডেশন-উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভূঁইয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ভিপি নাজমুল হুদা শাকিল।
আরো বক্তব্য রাখেন পৌরসভা মেয়র ভিপি নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মোহাম্মদ উল্লাহ পাটোয়ারী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসানুল হক চৌধুরী, জেলা শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ আলমগীর, মাওলানা ওমর ফারুক, উপজেলা শিক্ষক সমিতির অর্থ সম্পাদক জসিম উদ্দিন প্রমূখ।

বক্তারা বলেন ১৯৭১ সালে জয় বাংলা সকল জনগণের শ্লোগান ছিল। তাই জয় বাংলা শ্লোগান কে সর্বত্র ছড়িয়ে দিতে হবে।
শিক্ষকদের উদ্যোশ্যে বলেন আপনারা শিক্ষার মান উন্নয়নে আরো উদযুগি হবেন। শিক্ষার্থীদের খোঁজখবর নিবেন, তারা পড়ালেখা বাদ দিয়ে খারাপ কাজে যেন জড়িয়ে না পড়ে। শিক্ষকদের কে বলেন আপনারা স্কুলে কোন রাজনীতির সঙ্গে জড়িত হবেন না এবং শিক্ষার্থীদের কে জড়াতে দিবেন না। শিক্ষকদের দাবি দাওয়া নিয়ে সংসদ সদস্য ইব্রাহিম বলেন, বাজেট অধিবেশনে আমি বক্তব্য রাখবো, তখন আপনাদের দাবি দাওয়া নিয়ে সংসদে আলোচনা করবো ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ