• রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রিমান্ড ও জামিন দুটিই নামঞ্জুর: সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে ২৪ ঘণ্টায় হামে ১১ শিশুর মৃত্যু, আক্রান্তের ঢল—হাসপাতালে হাজারো শিশু ভর্তি, ড. শিরীন শারমিন চৌধুরী আটক, আজ আদালতে তোলা হবে—ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে,,, ঈদযাত্রায় রক্তাক্ত সড়ক—১৫ দিনে প্রাণ গেল ৩৫১ জনের, আহত সহস্রাধিক,, মব কালচার রোধে জিরো টলারেন্স নীতি—অবরোধ ও বিশৃঙ্খলায় কঠোর অবস্থানে সরকার নো কিংস’ স্লোগানে উত্তাল যুক্তরাষ্ট্র: ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের সমাবেশ প্রশাসনে বড় রদবদল: ১১ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ স্বাস্থ্যখাতে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, সংকট মোকাবিলায় একসঙ্গে কাজের আহ্বান মন্ত্রীর বিদ্যুৎ গ্রাহকদের জন্য সুখবর: প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিলের ঘোষণা গ্রামীণ সড়কে আমূল পরিবর্তনের ঘোষণা: দুর্নীতিমুক্ত উন্নয়নে জোর মন্ত্রীর

সম্পত্তির জেরে চাচার হাতে ভাতিজা খুন ফরিদপুরে।

রিপোর্টার: / ৩৯১ পঠিত
আপডেট: সোমবার, ৮ জুন, ২০২০

এসএম আবুল বাশার ফরিদপুর প্রতিনিধি :-    ফরিদপুরের সালথায় সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে চাচার ছুরির আঘাতে ভাতিজার মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাতে উপজেলার গট্টি ইউনিয়নের বড় বালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হামিদ খাঁন (২৫) বড় বালিয়া গ্রামের মহিউদ্দিন খাঁনের ছেলে। অভিযুক্ত ওই চাচার নাম আইয়ুব খাঁন। নিহত হামিদ সরকারি একটি প্রকল্পে ইঞ্জিনিয়ার পদে কর্মরত ছিলেন।
গট্টি ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু জানান, ‘সম্পত্তি নিয়ে চাচা আইয়ুব খাঁনের সাথে বিরোধ চলছে বেশ কিছুদিন যাবত। এরই জের ধরে শনিবার আনুমানিক দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে ভাতিজার ওপর রামদা নিয়ে হামলা চালায় চাচা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার আরো অবনতি হলে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।’
এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জিন্নাহ জানান, আমরা ব্যাপারটি সকালে জানার সাথে সাথে ওই বাড়িতে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ। এখন ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ