• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর ফার্মেসিতে নকল ও ভেজাল ওষুধের ঝুঁকি, নজরদারি জোরদারের দাবি আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায়, বদলাতে পারে মহিলা ও শিশু মন্ত্রণালয়ের নাম হত্যা, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন, যুবসমাজের ন্যায়বিচারের দাবি সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক সশস্ত্র বাহিনী গড়ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবায় অনন্য দৃষ্টান্ত জেডআরএফ, বিশ্বজুড়ে মানবিকতার প্রতীক হওয়ার প্রত্যাশা ডা. জুবাইদার আমিনবাজারের বদলে যাওয়া চেহারা দেখে সন্তুষ্ট প্রধানমন্ত্রী, দেশজুড়ে সবুজায়নের আহ্বান জেডআরএফের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান

শিশু দিবসে লালমোহন হা-মীমের শিক্ষার্থীদের সাফল্য/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ৩৯৬ পঠিত
আপডেট: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩

বিশেষ প্রতিনিধি।।

ভোলা জেলার লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ মার্চ জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর ভাষণ, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় লালমোহন হা-মীম রেসিঃ স্কুল এন্ড কলেজ থেকে ১২টি পুরস্কার অর্জন করে। মোট ২৭টি পুরস্কারের মধ্যে ১২টি পুরস্কার অর্জন এক প্রতিষ্ঠানের জন্য সর্বাধিক।
উপজেলা পরিষদ হলরুমে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন মাননীয় এমপি আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন। এসময় উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুলসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
লালমোহন হা-মীম রেসিঃ স্কুল এন্ড কলেজ এর পুরস্কার বিজয়ীরা হলেন প্রাথমিক পর্যায়ে ‘চিত্রাংকন বিভাগে’ ২য় আদিবা দিল তাইয়্যেবা (৩য় শ্রেণি), ৩য় শিফা রহমান (৫ম শ্রেণি)।
মাধ্যমিক পর্যায়ে ‘বঙ্গবন্ধুর ভাষণ’ বিভাগে ১ম মো. নাফিছুর রহমান। ‘কবিতা আবৃত্তি’ বিভাগে ২য় তাসনিম হোসেন তানহা (৯ম শ্রেণি), ৩য় মো. মাছুম বিল্লাহ (১০ম শ্রেণি)। ‘চিত্রাঙ্কন বিভাগে’ ১ম রুহানা আমরিন ফিমা (৯ম শ্রেণি), ২য় তানহা আলম মমো (৯ম শ্রেণি)।
উচ্চ মাধ্যমিক পর্যায়ে ‘বঙ্গবন্ধুর ভাষণ’ বিভাগে ১ম সাবিকুন্নাহার ফারিয়া (একাদশ), ‘কবিতা আবৃত্তি’ বিভাগে ১ম নূজহাত জামান সেতা (একাদশ), ২য় রেহনুমা ইসলাম (একাদশ)। ‘চিত্রাঙ্কন বিভাগে’ ১ম অন্তরা আক্তার (একাদশ), ২য় মো. রনি (একাদশ)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ