• রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ত্রয়োদশ সংসদ নির্বাচন জাতির জন্য ঐতিহাসিক মাইলফলক: নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ,,, দীর্ঘ  ১ মাস পর চালু হলো পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন,, কলাপাড়ায় ইউপি সদস্যর বিরুদ্ধে শতাধিক গ্রামবাসীর অভিযোগ প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি দিলেন শিক্ষার্থীরা নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক নজর: ১৬ দেশের পর্যবেক্ষক আসছেন বাংলাদেশে কলাপাড়ায় মসজিদের ইমামকে পিটিয়ে রক্তাক্ত জখম/দৈনিক ক্রাইম বাংলা।। মান্দায় চুরি হওয়া মোটরসাইকেল আত্রাইয়ে উদ্ধার, গ্রেপ্তার ২/দৈনিক ক্রাইম বাংলা।। শাহ ছুফি মমতাজীয়া দরবার শরীফে ধানের শীষে ভোট চাইলেন বিএনপি প্রার্থী/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় আবারো মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ার মহিপুরে সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ মাদক ব্যাবসায়ী আটক/দৈনিক ক্রাইম বাংলা।।

প্রধান উপদেষ্টার কার্যালয়ে ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস,,,

রিপোর্টার: / ৯৮ পঠিত
আপডেট: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

প্রধান উপদেষ্টার কার্যালয়ে ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস

নিজস্ব প্রতিবেদক, দৈনিক ক্রাইম বাংলা
ঢাকা, ২২ নভেম্বর ২০২৫

তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আজ বিকেলে সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগেকে ফুল দিয়ে স্বাগত জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।

স্বাগত অনুষ্ঠানের পর দুই নেতা প্রথমে একান্ত বৈঠকে অংশ নেন। পরে দ্বিপাক্ষিক আলোচনা শুরু হয়, যেখানে নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেন প্রধান উপদেষ্টা ও ভুটানের প্রধানমন্ত্রী।

বৈঠকে দুই দেশের সম্পর্ক জোরদার, বাণিজ্য, উন্নয়ন সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। সফরকে কেন্দ্র করে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও এগিয়ে যাওয়ার সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা।

প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎ ও বৈঠককে উষ্ণ ও আন্তরিক বলে উল্লেখ করেছে প্রেস উইং।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ