• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইরানকে চাপে রাখতে ৩ বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র মুন্সীগঞ্জে শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থীকে নিরাপত্তা ঘটনায়, অভিভাবক গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি নিয়ে ঢাকার পথে বিশেষ বিমান ময়মনসিংহে বাস-অটোরিকশা সংঘর্ষে প্রাণ হারালেন সাতজন হামের প্রকোপ: আরও চার শিশুর মৃত্যু ইয়েমেনকে ৬০ মিলিয়ন ডলারের নতুন বাজেট সহায়তা দিচ্ছে সৌদি ইসরায়েলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: নিহত ১, আহত ১ আইনিভাবে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে: জামায়াত আমির

কলাপাড়ায় আ.লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বাহিষ্কারাদেশ প্রত্যাহার/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোঃ নাহিদুল হক, কলাপাড়া(পটুয়াখালী)থেকে / ২৫২ পঠিত
আপডেট: সোমবার, ২৪ জুলাই, ২০২৩

মোঃ নাহিদুল হক,কলাপাড়া (পটুয়াখালী)।।

পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন ও দলীয় শৃংখলা ভঙ্গের কারনে যেসকল নেতা-কর্মীদের
বহিষ্কার করা হয়েছিল তাদের বাহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

এ উপলক্ষে সোমবার (২৪ জুলাই) সন্ধ্যা ৬ টায় উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে এক জরুরী সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব এমপি। এতে সভাপতিত্ব করেন সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রি ও কলাপাড়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মাহবুবুর রহমান তালুকদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান শাহীনা পারভীন সীমা, কলাপাড়া উপজেলা আ.লীগ সহ-সভাপতি ড. শহিদুল ইসলাম বিশ্বাস, সাধারন সম্পাদক
বীর মুক্তিযোদ্ধা মোতালেব তালুকদার, যুগ্ন সাধারন সম্পাদক মঞ্জুরুল ইসলাম, অধ্যক্ষ মঞ্জুরুল আলম, পৌর আ.লীগ সভাপতি ও মেয়র বিপুল চন্দ্র হাওলাদার এবং বালিয়াতলী ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির প্রমুখ। এছাড়া উপজেলা ও পৌর আওয়ামীলীগ এবং তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ, কলাপাড়া পৌরসভা নির্বাচনে বিদ্রোহী মেয়র প্রার্থী দিদার উদ্দিন আহম্মেদ মাসুম বেপারী, টিয়াখালী ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান সুজন মোল্লা, চম্পাপুর ইউপি চেয়ারম্যান মো. মাহবুবুল আলম বাবুল ও চাকামইয়া
ইউনিয়ন পরিষদের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মকবুল দফাদারসহ বহিষ্কারকৃত সকল নেতা-কর্মীদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ