• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব: ৪ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বন্ধ জ্বালানি তেলের ডিপোগুলোতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ…. বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত, দাম বাড়ার আশঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী ধর্ষকের রাজনৈতিক পরিচয় নয়, আইনের ভিত্তিতেই বিচার হবে: শামা ওবায়েদ গুমের শিকার পরিবারকে সহায়তার দাবি, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ ফখরুলের তারেক রহমান ১০ মার্চ উদ্বোধন করবেন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে জবাবদিহিতার সীমা নির্ধারণে আহ্বান তথ্যমন্ত্রী স্বপনের ভারত মহাসাগরে ইরানের যুদ্ধজাহাজ ডুবি, নিহত অন্তত ৮০ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর কেন্দ্রীয় সিদ্ধান্তে কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক বহিষ্কার কলাপাড়ায় গরু চরানো নিয়ে সংঘর্ষ, গুরুতর আহত ১

ইএইচডি প্রকল্পের পক্ষ থেকে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম হস্তান্তর বরগুনায়

রিপোর্টার: / ৪৩৯ পঠিত
আপডেট: শুক্রবার, ১০ জুলাই, ২০২০

মোঃজুলহাস মিয়া,বরগুনাঃআজ সকাল সকাল ১১টায় যুক্তরাজ্যের দাতাসংস্থা ইউকে এইড এর সহযোগিতায় কনসার্ন ওয়াল্ড এবং পার্টনারর্স ইনহেলথ এন্ড ডেভেলপমেন্ট (পিএইচডি) এর ব্যবস্থাপনায় সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা প্রকল্পের পক্ষ থেকে প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা পার্টনারস ইনহেলথ অ্যান্ড ডেভেলপমেন্ট (পিএইচডি) এর ব্যবস্থাপনায় বরগুনা সদর মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ডাক্তার, নার্স এফডব্লিউসিসহ সব ধরনের সরকারি স্বাস্থ্য সেবা প্রদানকারী সংস্থা সমূহের পেশাদারদের জন্য ২৩ ধরনের করোনা সংক্রমণ প্রতিরোধ সামগ্রী ও ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম হস্তান্তর করা হয়। উপ-পরিচালক পরিবার পরিকল্পনা এর নিকট উক্ত সংক্রমণ প্রতিরোধ সামগ্রী ও ব্যক্তিগত সুরক্ষা হস্তান্তর করা হয়।বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনা এ দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলের এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বরগুনা জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক তাপস কুমার শীল। বিশেষ অতিথি ছিলেন বরগুনা সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন বিভাগীয় কর্মসূচি সমন্বয়কারী মোহাম্মদ মোমেন খান পিএইচডি-ইএইচডি,স্বাস্থ্য সমন্বয়কারী মোঃ বদিউজ্জামান পিএইচডি-ইএইচডি, বরগুনা আরএইচ স্টেপের ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ মিরাজ হোসেন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তাবৃন্দ। প্রধান অতিথি বলেন, এই সকল উপকরণ স্বাস্থ্যসেবা পেশাজীবিদেরকে সাহস ও আত্মবিশ্বাস এর সাথে তাদের মহান দায়িত্ব পালন চালিয়ে যেতে সহায়তা করবে পরিশেষে এই এলাকার সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীই এই উদ্যোগের চূড়ান্ত সুবিধাভোগী হবে। তিনি ইএইচডি প্রকল্পের জন্য শুভকামনা এবং ভবিষ্যতে যেকোন প্রয়োজনে সহায়তার প্রতিশ্রুতি প্রদান করেন। ডিভিশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর( পিএইচডি) মোঃ মোমেন খান বলেন, করোণা সংক্রমণ প্রতিরোধে প্রতিরোধ সামগ্রী ও ব্যক্তিগত সুরক্ষা হলো প্রধান হাতিয়ার স্বাস্থ্য সেবা প্রদানকারী বিশেষ করে ডাক্তার নার্স ও সংশ্লিষ্ট সকলের ব্যক্তিগত সুরক্ষা এই মুহূর্তে খুব প্রয়োজন তারই ধারাবাহিকতায় ইএইচডি প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা পিএইচডি বরগুনা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ডাক্তার নার্স ওয়ার্ডবয় ইত্যাদি স্বাস্থ্য সেবা প্রদানকারী পেশাজীবীদের জন্য সর্বমোট ৫০০টি সার্জিক্যাল মাক্স, ১২০০ টি সার্জিক্যাল গ্লোভস, ৩০০টি কভারঅল, ১০০টি ফেসশিল্ড, ১২টি হ্যান্ড স্যানিটাইজার ও ৪টি হ্যান্ড ওয়াশিং স্টেশন, ১৮০টি বায়ো হেজার্ট ব্যাগ, ১টি অটোক্ল্যাভ মেশিন, ৮০টি রিফিল লিকুইট সোপসহ ২৩ ধরনের করণা সংক্রমণ প্রতিরোধ সামগ্রী ও ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম হস্তান্তর করেন। জানা যায় কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এর সার্বিক তত্ত্বাবধানে যুক্তরাজ্যের দাতাসংস্থা ইউকে এইড এর সহযোগিতায় পার্টনারস ইন হেলথ অ্যান্ড ডেভেলপমেন্ট পিএইচডি বরিশাল বিভাগের তিনটি জেলার মোট আটটি উপজেলায় এই প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা হিসেবে কাজ করছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ