• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

চাঁদার দাবীতে মারধর,আদালতে মামলা/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৭২ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়নের নিজামপুর গ্রামে চাঁদার দাবীতে আ:ছালাম হাওলাদার (৫৬) কে মারধরের ঘটনা ঘটেছে। এবিষয়ে ভ‚ক্তভোগী ছালাম হাওলাদার বাদী হয়ে হাবিব চৌকিদারসহ ১১ জনকে আসামী করে মঙ্গলবার (১৬ এপ্রিল) কলাপাড়া বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন। আসামীদের সবার বাড়ি মহিপুর ইউনিয়নের নিজামপুর গ্রামে।

মামলা সূত্রে জানা যায়, বাদী ছালাম হাওলাদারের বাড়ি ও আসামীদের বাড়ি একই গ্রামে। তারা পরস্পর প্রতিবেশী। বাদীকে তাদের সাথে শুটকী মাছের ব্যবসা করার জন্য টাকা দিতে বলে। কিন্তু আসামীদের স্বভাব চরিত্র ও লেনদেন ভালো না হওয়ায় বাদী ছালাম হাওলাদার ব্যবসা করতে দ্বিমত জানান। এতে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। আসামীদ্বয় একজোট হয়ে তার কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করে। গত ৮ এপ্রিল সোমবার বেলা ২ টার দিকে ভ‚ক্তভোগী ছালাম হাওলাদার জহুরের নামাজ আদায় করে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা করেন। পথের মাধ্যে তাকে লোহার রড ও বাশের লাঠি দিয়ে পিঠিয়ে গুরুত্বর রক্তাক্ত ও জখম করে। এসময় তার সাথে থাকা ১ লক্ষ ৭০ হাজার টাকা ১ নং আসামী হাবিব চৌকিদার ছিনিয়ে নেয়। তার ডাকচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও তাদের দাবীকৃত টাকা দেয়ার জন্য হুমকী প্রদান করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তী করেন।
মহিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আনোয়ার হোসেন বলেন, মামলার কপি হাতে পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ