• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান নিত্যপণ্যের কর প্রত্যাহার করে জনবান্ধব বাজেট দিয়েছি, মানুষের ভাগ্য বদলাতে চাই’—চকরিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান সিঙ্গাপুর বা কানাডা নয়, আমরা গড়তে চাই আরও ভালো বাংলাদেশ’—কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান সবুজে মোড়াবে কালিগঞ্জ: ৫ কিলোমিটার সড়কের পাশে ১০ হাজার গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা সৌদি আরব থেকে ৪৯,৯৮২ জন বাংলাদেশি হাজির দেশে ফেরা সম্পন্নের পথে শিক্ষায় সর্বোচ্চ বিনিয়োগই উন্নয়নের মূল চাবিকাঠি: শিক্ষা মন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বড় লক্ষ্য: ২০৩০ সালে ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা স্বর্ণ ও স্বর্ণালংকার খাতে কর-ভ্যাট কমানোর প্রস্তাব ইরানের তেল অবকাঠামো দখলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

এখন সময় শান্তি ও স্থিতিশীলতার’: অন্তর্বর্তী প্রধানমন্ত্রী,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ২৪০ পঠিত
আপডেট: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

ঢাকা, ১১ ডিসেম্বর, ২০২৪ ক্রাইম বাংলা ) : সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী মোহাম্মদ আল-বশির কাতার-ভিত্তিক আল জাজিরা টেলিভিশনের সঙ্গে এক সাক্ষাতকারে বলেছেন, প্রায় ১৪ বছরের গৃহযুদ্ধের পর দেশের এখন ‘শান্তি ও স্থিতিশীলতা’ বজায় রাখা জরুরি প্রয়োজন। গতকাল মঙ্গলবার তার এই সাক্ষাতকারটি আল জাজিরা টেলিভিশন সরাসরি সম্প্রচার করে।

দীর্ঘ সময়ের স্বৈরশাসক বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার দুই দিন পর প্রধানমন্ত্রী পদে নিয়োগ লাভের পর কাতার-ভিত্তিক আল জাজিরা টেলিভিশনকে দেয়া তার প্রথম সাক্ষাতকারে মোহাম্মদ আল-বশির বলেছেন, ‘জনগণের এখন শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা দরকার।’

আল-বশির এক টেলিভিশন ভাষণে বলেছেন, তিনি ১ মার্চ ২০২৫ পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

এদিকে রাশিয়ার বার্তা সংস্থা ‘তাস’ জানিয়েছে, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার পরিবার মস্কোতে পৌঁছেছেন। মানবিক বিচেনায় আসাদ ও তার পরিবারকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে রাশিয়া।

ক্রেমলিনের একটি সূত্র জানিয়েছে, রাশিয়া সব সময় সিরিয়া সঙ্কটের রাজনৈতিক সমাধানের পক্ষে ছিল এবং জাতিসংঘের তত্বাবধানে আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে।

এদিকে ইসরাইলের বিরুদ্ধে সিরিয়ার ভূ-খন্ড দখলের অভিযোগ তুলে তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব, ইরান, ইরাক ও কাতার। তারা অভিযোগ করছে, ইসরাইল সিরিয়ার সার্বভৌমত্বকে লঙ্ঘন করে আন্তর্জাতিক আইন অমান্য করেছে।

সৌদি আরব ইসরাইলের এই ভূমি দখলের ঘটনাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের উদাহরণ হিসেবে উল্লেখ করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গোলান মালভূমি আরব ভূখন্ডের অংশ এবং ইসরাইলের এই ধরনের কার্যকলাপ সিরিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতা পুরুদ্ধারের সম্ভাবনাকে বাধাগ্রস্ত করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ