• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

বিজয় দিবসে বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের অফিসারদের মধ্যে সম্প্রীতি সাক্ষাৎ,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৮৪ পঠিত
আপডেট: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

ঢাকা, ১৬ ডিসেম্বর, ২০২৪ (ক্রাইম বাংলা ) : বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের অফিসারদের মধ্যে বন্ধুত্ব ও পারস্পরিক সম্প্রীতির বন্ধনের অনুকরণীয় দৃষ্টান্ত হিসাবে এক সৌজন্য সাক্ষাৎ হয়েছে।

আজ সোমবার আখাউড়া-আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে উভয় দেশের সেনা কর্মকর্তাগণ রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা, রক্তের বন্ধনে গড়ে ওঠা দু’দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও সম্প্রীতির বন্ধনকে স্মরণ করেন। এই সম্পর্ক ন্যায় বিচার, স্বাধীনতা ও সমতার চেতনার উপর প্রতিষ্টিত বলে উভয়পক্ষ তাদের অভিমত পুনর্ব্যক্ত করেন। আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আজ এ কথা জানিয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ হতে ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার- কুমিল্লা, মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক এবং ভারতীয় সেনাবাহিনীর পক্ষ হতে চিফ অব স্টাফ, ১০১ এরিয়া মেজর জেনারেল সুমিত রানা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ দলের সদস্য হিসেবে ৩ জন স্টাফ অফিসার এবং ১ জন অধিনায়ক পর্যায়ের বিজিবি অফিসার উপস্থিত ছিলেন। অনুরূপভাবে ভারতীয় সেনাবাহিনীর ৩ জন অফিসার এবং অধিনায়ক পর্যায়ের বিএসএফ অফিসাররা উপস্থিত ছিলেন।

উভয় দেশের প্রতিনিধিরা নিজেদের মধ্যে সৌজন্য সাক্ষাতের সময় মিষ্টি ও শুভেচ্ছা উপহার বিনিময় করেন। ১৮ মিনিট স্থায়ী সৌজন্য সাক্ষাতটি সকাল ১১টা ৪৮ মিনিটে শেষ হয়। অনুষ্ঠান চলাকালে উভয় পক্ষ ৭১ এর মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতা, বাংলাদেশের সাহসী নারী পুরুষ, মুক্তিযোদ্ধা এবং ভারতীয় সেনাবাহিনীর অংশীদারিত্ব ও আত্নত্যাগের কথাও স্মরণ করেন।

উল্লেখ্য যে, ১৬ ডিসেম্বর, পহেলা বৈশাখ এর মতো জাতীয় গুরুত্বপূর্ণ দিবসসমূহে উভয় দেশের মধ্যে এ ধরনের সৌজন্য সাক্ষাতের প্রচলন আছে। এরই ধারাবাহিকতায় আজকের এই সংক্ষিপ্ত সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ