• শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা,,,, একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিএনপির শ্রদ্ধাঞ্জলি,,, রমজানে বিকেল ৩টা থেকে রাত ৯টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন, ঈদে ২৪ ঘণ্টা খোলা,,, মহান একুশে ফেব্রুয়ারি আজ: ভাষা শহীদদের স্মরণে জাতির শ্রদ্ধা রাজশাহীতে ভূমিমন্ত্রী মিনু: দুর্নীতিমুক্ত প্রশাসন গড়াই সরকারের অঙ্গীকার,,, একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান,, দলীয় শুদ্ধিকরণে প্রাধান্য দিন—অন্যথায় দেশবাসী হতাশ হবে: প্রধানমন্ত্রীকে টিআইবি,,, একুশে ফেব্রুয়ারি উপলক্ষে বিশ্ববাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা, ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা,,, রমজান–ঈদ ও স্বাধীনতা দিবস উপলক্ষে ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত বন্ধ সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়,,, গার্ড অব অনারে বরণ, ১৮০ দিনের রোডম্যাপ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

দাবি আদায়ে ফের অবস্থান ধর্মঘটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকগণ // দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৯৫ পঠিত
আপডেট: সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিষ্ট্রেশনপ্রাপ্ত বৈষম্যের শিকার সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রাথমিক বিদয়ালয়ের ন্যায় জাতীয়করণের দাবিতে আবারও অবস্থান ধর্মঘট পালন করছেন শিক্ষকগণ।

রবিবার (১৯ জানুয়ারি) স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের আয়োজনে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট শুরু হয়। আজ

সোমবার অবস্থান ধর্মঘটের দ্বিতীয় দিনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী দল বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল।

এছাড়াও বক্তব্য রাখেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির উপদেষ্টা, এসএম জয়নুল আবেদীন জিহাদি, সভাপতি, কাজী মোখলেসুর রহমান
সহসভাপতি শামসুল আলম, নুরুল আমিন, আল আমিন, আবদুল হান্নানসহ আরও অনেকে।

বক্তারা বলেন, ১৯৮৪ সালে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত জাতি গড়ার লক্ষ্যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। ১৯৯৪ সালে ১৫১৪ টি মাদ্রাসা অনুদানভুক্ত হলেও সারাদেশে বর্তমানে প্রায় ৮ হাজার ইবতেদায়ী মাদ্রাসা রয়েছে। বিনা বেতনে এসব প্রতিষ্ঠানের শিক্ষকগণ শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এসব প্রতিষ্ঠানের শিক্ষকগণ বছরের পর মানবেতর জীবনযাপন করলেও কখনও কেনো সরকারের মন গলেনি। তাই ধর্মীয় শিক্ষার স্বার্থে ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করার জোর দাবি জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ