• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি

প্রশাসন ও২ সংগঠনের সহযোগিতায় অজ্ঞাত ছেলেটি ফিরে পেলো ঠিকানা/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৭৪ পঠিত
আপডেট: শনিবার, ৩ মে, ২০২৫

সুইটি আক্তার মাদারীপুর।

মাদারীপুরে প্রশাসন ও২ সংগঠনের সহযোগিতায়,২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে অসুস্থ অবস্থায় ৫দিন ধরে ভর্তি অজ্ঞাত সে-ই ছেলেটির পরিচয় সনাক্ত করে ফিরিয়ে দেওয়া হলো তার মা বাবার কাছে। ছেলেটির নাম আছাদ হোসেন,(১৮) ছেলেটি গত ২৬ এপ্রিল, শনিবার সকালে তার মায়ের সাথে বাসা থেকে বের হয়ে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার আমগ্রাম সাদুর আশ্রম নামক এলাকায় আসে। এরপর ঐ আশ্রম থেকে বের হয়ে হাটতে- হাটতে আমগ্রাম বাসস্ট্যান্ড থেকে টেকেরঘাট টু মাদারীপুর লোকাল পরিবহন উঠে পরে জেলা শহরে নামিয়ে দিলে সারাদিন শহরে ঘুরাঘুরি করে একপর্যায়ে শহরের রাস্তার পাশে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন।

এরপর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক নার্স এরা ছেলেটির কাছে তার পরিচয় জানতে চাইলে কোনো কথা বলে না,এবং খাবার ও খায় না- সারাদিন চোখ বুঝে ঘুমিয়ে থাকে এমতাবস্থায় ৩ তিন পার হলে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ছেলেটির ছবি দিয়ে পিতা মাতার সন্ধান পেতে লেখা প্রচার করা হয়। গত ০১মে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার মাদারীপুর টু শরীয়তপুর যেতে আড়িয়াল খাঁ নদীর উপর অবস্থিত, আসমত আলী খান সেতুর সংলগ্ন- রাস্তার পাশে ঘাসের মধ্যে অসুস্থ অজ্ঞাত ছেলেটিকে পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ছেলেটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন পুলিশ। এছাড়া ইউটিউব ফেসবুক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ছড়িয়ে পরলে। জেলার বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন ও সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দরা এগিয়ে আসে ।বৈষম্যবিরোধী ও সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দরা মিলিতভাবে সহযোগিতায় অজ্ঞাত ছেলেটিকে নতুন পরনের পোশাক ও খাবার খাওয়ানোসহ কাছে থেকে বেসা করেন। অজ্ঞাত ছেলেটির পরিচয় সনাক্ত করতে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক ছেলেটির প্রকৃত অভিভাবকের নিকট হস্তান্তরের জন্য, ছেলেটির হাতের ফিঙ্গার নিয়ে অজ্ঞাত ছেলেটির পরিচয় সনাক্ত করে পুলিশ।ছেলেটির নাম আছাদ হোসেন, পিতা রাজ্জাক হোসেন,মাতা রাশিদা বেগম। সং বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার -কলাপাড়া থানা। খবর পেয়ে তার মা রাশিদা বেগম আসলে, তার কাছে প্রশাসন ও বৈষম্ববিরোধী ছাত্রসংগঠনসহ সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে ছেলেটিকে তার মায়ের কাছে হস্তান্তর করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ