• রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
*প্রধানমন্ত্রীর প্রথম মালয়েশিয়া সফর ঘিরে প্রবাসী বাংলাদেশিদের উচ্ছ্বাস, শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসী বৈধকরণের প্রত্যাশা জনগণই বিএনপির শক্তি, ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না’—দিনাজপুরে ডা. এ জেড এম জাহিদ হোসেন আর্মি স্টেডিয়ামে ক্ষুদে ফুটবলারদের উচ্ছ্বাস, নান্দাইল দলের হারেও আবেগাপ্লুত তথ্য প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জনশক্তি রপ্তানিতে ধস, তিন মাসে বিদেশগামী কর্মী কমেছে ৪১ শতাংশ মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে’—পুলিশকে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর গবেষণা ও উদ্ভাবনভিত্তিক দক্ষ মানবসম্পদ গড়তে হবে’—টেক্সটাইল সম্মেলনে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন ১৮ ঘণ্টার অভিযানে বাথরুমের ফলস সিলিং থেকে গ্রেপ্তার প্রযোজক আবুল বাশার মামুন, কোটি টাকার প্রতারণার অভিযোগ চীন সফরে শি জিনপিং ও লি কিয়াংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান তিন মাসে যে উন্নয়ন হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি’—গজারিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুন্সীগঞ্জের উন্নয়নে একাধিক প্রকল্পের উদ্বোধন, অবকাঠামো সম্প্রসারণে কাজ করছে সরকার: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

কমলনগরে দুর্বৃত্তের দেয়া আগুনে মাদরাসার গুরুত্বপূর্ণ কাগজপত্র ও কুরআন শরীফ পুড়ে ছাই,জড়িতদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৬৬ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

হাবিবুর রহমান,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের কমলনগরে গভীর রাতে একটি মাদরাসায় আগুন দিয়ে গুরুত্বপূর্ণ কাগজপত্র ও কুরআন শরীফ পুড়িয়ে ছাই করে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার চরকাদিরা ইউনিয়নের বাতামতলী এলাকার দারুল উলুম মোহাম্মদীয়া মাদ্রাসায়। এঘটনায় তৎক্ষনাৎ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাত উজ-জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে স্থানীয় বাদামতলী বাজারে বিক্ষোভ মিছিল বের করেন এলাকাবাসী।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (৯ জুন) ভোর রাতে কে বা কাহারা মাদরাসায় আগুন লাগিয়ে দেয়। এতে মাদরাসা ৬ টি কক্ষে থাকা আসবাবপত্র ও ১৫ টি কুরআন শরীফ পুড়িয়ে ছাই হয়ে যায়। ভোরে ফজরের নামাজ পড়ার জন্য মাদরাসার মসজিদে এসে আগুন দেখতে পায় মুসল্লীরা। পরে তারা মাদরাসার পরিচালককে খবর দেন। এলাকাবাসী সম্মেলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন। এসময় মাদরাসার গুরুত্বপূর্ণ কাগজপত্র ও কুরআন শরীফ পুড়িয়ে সব তচনচ হয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা ছুটে আসে। এঘটনায় বিক্ষোভ মিছিল করেন স্থানীয় এলাকাবাসী।

মাদরাসার পরিচালক মাওলানা ইসরাফিল বলেন, তিনি বাড়ীতে ছিলেন। ফজরের নামাজের সময় খবর পান মাদরাসায় আগুন লাগে। আগুনে মাদরাসার গুরুত্বপূর্ণ আসবাবপত্র,জরুরি কাগজপত্র ও ১৫ টি পবিত্র কুরআন শরীফ পুড়ে গেছে। এঘটনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, আগুন লাগার ঘটনায় একটি অভিযোগ দিয়েছেন মাদরাসা পরিচালক। বাদীর অভিযোগের ভিত্তিতে সন্দেহভাজন কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হবে। প্রকৃত অপরাধীকে ধরতে তদন্ত অব্যাহত রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাত উজ জামান বলেন, ঘটনাটি শুনার সাথে সাথে আমি সরেজমিনে গিয়ে পরিদর্শন করেছি। ধর্মীয় ইস্যু, তাই কোনভাবেই অপরাধীকে ছাড় দেওয়া হবেনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ