• বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় ক্ষতিপূরণের টাকা উত্তোলনকে কেন্দ্র করে নারীকে মারধর ও চাঁদা দাবির অভিযোগ, আদালতে মামলা *প্রধানমন্ত্রীর প্রথম মালয়েশিয়া সফর ঘিরে প্রবাসী বাংলাদেশিদের উচ্ছ্বাস, শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসী বৈধকরণের প্রত্যাশা জনগণই বিএনপির শক্তি, ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না’—দিনাজপুরে ডা. এ জেড এম জাহিদ হোসেন আর্মি স্টেডিয়ামে ক্ষুদে ফুটবলারদের উচ্ছ্বাস, নান্দাইল দলের হারেও আবেগাপ্লুত তথ্য প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জনশক্তি রপ্তানিতে ধস, তিন মাসে বিদেশগামী কর্মী কমেছে ৪১ শতাংশ মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে’—পুলিশকে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর গবেষণা ও উদ্ভাবনভিত্তিক দক্ষ মানবসম্পদ গড়তে হবে’—টেক্সটাইল সম্মেলনে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন ১৮ ঘণ্টার অভিযানে বাথরুমের ফলস সিলিং থেকে গ্রেপ্তার প্রযোজক আবুল বাশার মামুন, কোটি টাকার প্রতারণার অভিযোগ চীন সফরে শি জিনপিং ও লি কিয়াংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান তিন মাসে যে উন্নয়ন হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি’—গজারিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর

এসআই ফিরোজের ঐদ্ধত্যপূর্ণ আচরণ লালমোহন থানার।

রিপোর্টার: / ৩৭২ পঠিত
আপডেট: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০

লালমোহন প্রতিনিধিঃ লালমোহন থানার এসআই ফিরোজের ঐদ্ধত্যপূর্ণ আচরণে সাংবাদিকদের মধ্যে ক্ষোভ শুরু হয়েছে। একটি জিডির সূত্র ধরে তদন্ত না করেই সাংবাদিককে দেখা করার জন্য বলেন তার সাথে। দেখা না করলে ক্ষতি হবে বলেও ওই সাংবাদিককে শাশায় এসআই ফিরোজ। এমনকি লালমোহন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজের পরিচয় দিয়ে এসআই ফিরোজকে সাংবাদিক মামুনের বিরুদ্ধে কি অভিযোগ আছে জানতে চাইলে তিনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের সাথেও ঐদ্যত্যপূর্ণ আচরণ করেন। তাকে বলেন, আপনি কে, আপনাকে বলবো কি অভিযোগ আছে।
জানা গেছে, লালমোহন হাসপাতালের স্যাকমো আবুল হোসেন গত শনিবার (৩ অক্টোবর) রাতে উপজেলার কালমা ইউনিয়নের চরছকিনা এলাকা থেকে আসা মোঃ ইউনুছের ছেলে বজলুর রহমান নামের এক রোগী পায়ের ফোঁড়া অপারেশন করাতে। তখন ইমার্জেন্সিতে কর্তব্যরত মেডিকেল অফিসার উপস্থিত না থাকায় সেখানে থাকা স্যাকমো আবুল হোসেন রোগীর পা অপারেশনের জন্য ৯ শত টাকা দাবী করেন। অপারেশন করার পর রোগীর পরিবার অত্যন্ত গরীব হওয়ায় তারা দেড়শত টাকা দিতে চাইলে আবুল হোসেন ওই টাকা মাটিতে ফেলে দেন। এনিয়ে আবুল হোসেন ও ওই রোগীর পরিবারের সাথে বাকবিতণ্ডা হয়। পরে অনেক বুঝিয়ে রোগীর পরিবার আবুল হোসেনকে দেড়শত টাকা দিয়ে বিদায় নেন হাসপাতাল থেকে। এ ঘটনার সংবাদ বিভিন্ন পত্রিকায় প্রকাশ করায় আবুল হোসেন ক্ষিপ্ত হন। পরে তিনি সাংবাদিক আরশাদ মামুনের বিরুদ্ধে শুক্রবার থানায় জিডি করেন।
সাংবাদিক আরশাদ মামুন জানান, শুক্রবার বিকেলে থানার এসআই ফিরোজ অভিযোগ সংক্রান্ত বিষয়ে সাংবাদিক আরশাদ মামুন কে ফোন দিয়ে এখনই থানায় যাওয়ার জন্য বলেন। এসআই ফিরোজকে সাংবাদিক আরশাদ মামুন এলাকায় নেই বললে ওই এসআই সাংবাদিক মামুনকে দেখা না করলে বড় ধরনের ক্ষতি হওয়াসহ ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ভাবে হুমকি প্রদান করেন।
এছাড়া একটি ফেসবুক পেইজে আবুল হোসেনের বিরুদ্ধে কথিত অভিযোগ সংক্রান্ত মন্তব্য হাসপাতালের প্রধান সহকারী নূরুজ্জামানকে ট্যাগ করা হয়। নূরুজ্জামান লাইক বা শেয়ার না করলেও অন্য একজন তাকে ট্যাগ করায় তার বিরুদ্ধেও অভিযোগ করা হয়। এসআই ফিরোজ তাও তদন্ত না করেই নূরুজ্জামানকে তার সাথে দেখা করতে বলেন। না হলেও বিপদে পড়বেন বলে হুমকি দেন।
এদিকে সাংবাদিক আরশাদ মামুনের বিরুদ্ধে কি অভিযোগ করা হয়েছে এসআই ফিরোজের কাছে জানতে চান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: জসিম জনি। এসআই ফিরোজ তাকে কিছুই বলা যাবে না বলে ঐদ্ধত্যপূর্ণ আচরণ করেন। বলেন, কিছুই বলা যাবে না আপনাকে।
এসআই ফিরোজের এমন আচরণে সাংবাদিকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। তার বিষয়ে ওসি মাকসুদুর রহমান মুরাদের কাছে জানতে চাইলে তিনি জানান, আমি কথা বলবো তার সাথে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ